রাজধানীর কুড়িল বিশ্বরোডের কাজিবাড়ী এলাকায় বাসের ধাক্কায় কেয়া সূত্রধর (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
পথচারী মো. রামজান আলী জানান, সন্ধ্যায় ওই নারী কাজিবাড়ী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ওই নারী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত কেয়ার মামা নিরঞ্জন সূত্রধর শান্ত মোবাইল ফোনে জানান, কেয়ার বাড়ি বগুড়ার মোকামতলা এলাকায়। গত চার বছর আগে তার স্বামী লিটন সূত্রধর মারা যায়। তাদের দুই ছেলে আছে। বর্তমানে কুড়িল বিশ্বরোডের কাজিবাড়ী এলাকায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান জানান, প্রচেষ্টা পরিবহন নামে একটি বাসের ধাক্কায় আহত হয় ওই নারী। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

০