কনকনে ঠান্ডায় অনেকটাই স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের জন জীবন। সোমবার (২ জানুয়ারি) এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে সকালের দিকে সূর্যের দেখা মেলায় কিছুটা কেটে গেছে ঘন-কুয়াশা। তবে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষজন। রেহাই পাচ্ছে না পশুপাখিরাও। গরম কাপড়ের অভাবে তীব্র শীত কষ্টে ভুগছেন নিম্ন আয়ের মানুষ। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। আবার অনেকে জীবন-জীবিকার তাগিদে শীতকে উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন ।
বিশেষ করে তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছেন ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমরসহ ১৬টি নদ-নদীর অববাহিকার চরাঞ্চলের মানুষজন।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অর্জুনডারা এলাকার বাসিন্দা আব্বাস আলী। তিনি বলেন, ‘কয়েকদিনপর আজ সকালে একটু রোদের দেখা মিললেও কনকনে ঠান্ডায় বাইরে বের হওয়া যাচ্ছে না। তারপরও বের হলাম। কাজ না করলে সংসার চলে না। শীতবস্ত্র নাই। খুব কষ্টে আছি।’
এদিকে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, কাশি, শ্বাসকষ্টসহ শীতজনিত নানা রোগ। আক্রান্তদের বেশির ভাগই শিশু।
কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে নির্দিষ্ট বেডের বিপরীতে প্রচুর সংখ্যক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বর্হিবিভাগেও বেড়েছে রোগীর সংখ্যা।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহিনুর রহমান শিপন বলেন, ‘হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেশি। তারপরও সাধ্যমত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’
কুড়িগ্রাম কৃষি পর্যবেক্ষণ আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক তুহিন জানান, সোমবার সকাল ৯টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

০
কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, হাসপাতালে বাড়ছে রোগী