ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আগুনে দগ্ধ ও আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন এবং ৪৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে, তারা হলেন- মুন্নি ও মিলন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!