বাম সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী আজ সন্ধ্যা ছয়টায় মশাল মিছিল এবং আগামী সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন।
শাহবাগ মোড় অবরোধের আগে আজ বেলা ১১টার পর বাম ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড় ঘুরে শাহবাগে ফিরে আসে। পরে তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রতিবাদী কর্মসূচি ঘোষণার পর নেতা-কর্মীরা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পর্যন্ত মিছিল করেন।
অবরোধের কারণে প্রায় সোয়া এক ঘণ্টা শাহবাগ থেকে বাংলামোটর ও পল্টন থেকে সায়েন্স ল্যাবরেটরি অভিমুখী মূল সড়কে যান চলাচল বন্ধ থাকে।
লেখক মুশতাক আহমেদ (৫৩) গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।
শাহবাগ মোড়ে বিক্ষোভে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স। তিনি অভিযোগ করেন, গত বছরের এপ্রিলে লেখনীর মাধ্যমে দুর্নীতি-লুটপাটের প্রতিবাদ করেছিলেন লেখক মুশতাক। তার অপরাধ ছিল, তিনি সাধারণ মানুষের পক্ষে, অব্যবস্থাপনা-দুর্নীতির বিরুদ্ধে কলম ধরেছিলেন। কারাগারে আটকে তাকে নির্মম নির্যাতন করা হয়েছে। তিনি ছয়বার জামিনের আবেদন করলেও তা নির্বিকারভাবে নাকচ করা হয়েছে। এটি নির্মম রাষ্ট্রীয় হত্যাকাণ্ড।
প্রিন্স আরও বলেন, দেশে আজ ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতাকে নির্মমভাবে দমন করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালা কানুনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার হরণ করছে সরকার। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, লেখক মুশতাক নয় মাস ধরে কারারুদ্ধ ছিলেন। মানুষের অধিকারকে অস্বীকার করার জায়গায় চলে গেছে বর্তমান সরকার।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা অভিযোগ করে বলেন, লেখক মুশতাককে নির্যাতন করা হয়েছে। চিকিৎসা দেওয়া হয়নি। শুধু সমালোচনার জন্য লেখক মুশতাককে হত্যা করা হলো। এই হত্যার দায় বর্তমান সরকারকে নিতে হবে। অবিলম্বে মুশতাক হত্যার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচার করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।
শ্রমিক নেতা ও ছাত্রফ্রন্টের (বাসদ) সাবেক কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব বলেন, লুটপাট-দুর্নীতি-অন্যায়ের বিরুদ্ধে কিছু বলা যায় না। সরকারের সমালোচনা করে সত্য কথা বলায় একজন লেখককে গ্রেপ্তার করে জামিন দেওয়া হয়নি।
উদীচীর নেতা রহমান মোস্তাফিজ বলেন, ‘আমাদের সবার মুখের ভাষা কেড়ে নেওয়া হচ্ছে। সরকারের লুটপাট-দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই আইনের খড়্গ নেমে আসে আমাদের ওপর।’
শাহবাগে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি আরিফ মঈনুদ্দীন, পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক রাজেন্দ্র চাকমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা, অনলাইন অ্যাকটিভিস্ট ও মুক্তিযুদ্ধ গবেষক আরিফ রহমান, কবি সৈকত আমিন, নারীমুক্তি কেন্দ্রের ঢাকা মহানগর শাখার সভাপতি তাসলিম আক্তার প্রমুখ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!