ডেস্ক রিপোর্ট: মদ পান করে বেসরকারি একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার মৃত্যুর পর অভিযান চালিয়ে নকল মদ তৈরির কারখানার খোঁজ পেয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (গুলশান) বিভাগ।
গত ২৮ জানুয়ারি ফোন করে মদ নিয়ে আসেন ওই কর্মকর্তা। সেই মদ পান করে গত সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই মদের সরবরাহকারী দুজনকে শনাক্ত করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (গুলশান) বিভাগ। পরে অভিযান চালিয়ে ছয়জনের একটি দলকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিএমপির গোয়েন্দা (গুলশান) বিভাগের উপকমিশনার মশিউর রহমান অভিযানটির নেতৃত্ব দেন। সোমবার রাত পৌনে নয়টায় প্রথমে তেজগাঁওয়ের ইয়ানতুন চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে তিনজনকে ধরা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কারখানার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে গ্রেপ্তার হন আরও তিনজন। কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম, রাশিয়ান, স্কটিশ, সুইডিশসহ বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল ও হলোগ্রাম উদ্ধার করা হয়।
মশিউর রহমান বলেন, ভাটারায় তিনজন, ক্যান্টনমেন্ট থানা এলাকায় একজন ও মোহাম্মদপুর থানা এলাকায় দুজনের মৃত্যুর পেছনে এই চক্র জড়িত। তারা ভাটারা থানাধীন খিলবাড়িরটেক এলাকার এক বাসার দ্বিতীয় তলায় নকল মদের কারখানা খুলে বসেছিলেন।
গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন কারখানার মালিক নাসির আহমেদ ওরফে রুহুল (৪৮), ব্যবস্থাপক সৈয়দ আল আমিন (৩০), প্রধান রাসায়নিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম (৪৫), কর্মচারী মনোতোষ চন্দ্র অধিকারী ওরফে আকাশ (৩৫), রেদোয়ান উল্লাহ (৩৫) ও সাগর ব্যাপারী (২৭)।
সিসিটিভি ফুটেজে রেদোয়ান ও মনতোষ চন্দ্র অধিকারী ওরফে আকাশকে মোটরসাইকেলে করে ২৮ জানুয়ারি এক বোতল মদ দিয়ে যেতে দেখা যায়।
মশিউর রহমান বলেন, এই দলের প্রধান রাসায়নিক কর্মকর্তা আদতে ভাঙারি দোকানে মালপত্র সরবরাহ করতেন। তার বাড়ি চাঁদপুরে। বিভিন্ন প্লাস্টিক ও কাচের বোতল সংগ্রহ করে মিটফোর্ডে বিক্রি করে চলতেন। চক্রের নেতা নাসির দীর্ঘদিন ধরেই মদ বিক্রি করে আসছেন। মাঝেমধ্যে একটি মদের বোতল থেকে দুই থেকে তিনটি বোতল তৈরি করতেন। ইদানিং ওয়্যারহাউসগুলো থেকে মদ কেনায় কড়াকড়ির পরিপ্রেক্ষিতে বাজারে সংকট তৈরি হয়েছে। এই সুযোগে তারা নকল মদ তৈরির কারখানা গড়ে তুলেছেন।
অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, এই চক্রের লোকজন মিটফোর্ড হাসপাতালের আশপাশের এলাকা থেকে স্পিরিট, স্টিকার, রং সংগ্রহ করেন। তারপর চিনি পোড়ানো রং ব্যবহার করে মুহূর্তের মধ্যে নকল মদ তৈরি করেন। কারখানাটির ব্যবস্থাপক আল আমিন বিভিন্ন খুচরা ও পাইকারি বিক্রেতার কাছে মদ পৌঁছে দিতেন। তারা আবার বিক্রি করতেন সেবনকারী পর্যায় পর্যন্ত।
আসামিদের বিরুদ্ধে ভাটারা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!