রাজস্ব আদায়ে রেকর্ড করে চলেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙ্গামাটি জেলা শাখা। কাপ্তাই হ্রদ সৃষ্টির পরে গেল বছর রাজস্ব আদায় হয়েছিল সব থেকে বেশি। কিন্তু চলতি বছর সেই রেকর্ডও ভেঙেছে বিএফডিসি। রাজস্ব আদায়ের এ ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশের মিঠা পানির মাছের অন্যতম বৃহৎ উৎস এই কাপ্তাই হ্রদ। যেখানে বছরে ৯ মাস নিরবচ্ছিন্নভাবে আহরণ করা হয় মাছ। আহরিত ছোট মাছের মধ্যে রয়েছে চাপিলা, কাচকি, পাবদা, বাচা, গুলসা আর কার্পজাতীয় রুই কাতল, কালিবাউস আইড়সহ বেশ কয়েক প্রজাতির মাছ। এসব মাছ বিএফডিসির বিভিন্ন অবতরণ কেন্দ্র এসে রাজস্ব পরিশোধ শেষে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে।
বিএফডিসির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৯- ২০ অর্থ বছরে অবতরণ কেন্দ্রে মাছ অবতরণ হয়েছিল ৮ হাজার ৫৬৩ মেট্রিক টন। যোখান থেকে রাজস্ব আদায় হয়েছিল ১৫.০৩ কোটি টাকা। এরপর থেকে ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে রাজস্বের পরিমাণ। ২০২২-২৩ অর্থ বছরে গিয়ে মাছ অবতরণ হয় ৫ হাজার ৪৯০ মেট্রিক টন রাজস্ব আদায় কমে হয় ১১.০২ কোটি টাকায়। কিন্তু ২০২৩- ২৪ অর্থ বছরে বড় চমক দেখায় বিএডিসি। সে বছর মাছ অবতরণ বেড়ে হয় ৭ হাজার ৬৮০ মেট্রিক টন। আর রাজস্ব আদায়ে হয় ১৫.৬৬ কোটি টাকা। যা ছিল কাপ্তাই হ্রদের ইতিহাসে সব থেকে বেশি।
এবার সেই রেকর্ড ভেঙে রাজস্ব আদায় হয়েছে ১৮ কোটি ৫৬ লাখ টাকা। আর অবতরণকৃত মাছের পরিমান বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬৯২ মেট্রিক টন । আদায়কৃত রাজস্ব পরিমান গেল বছরের থেকে ২ কোটি ৯০ লাখ টাকা বেশি। বিএফডিসির কিছু পরিকল্পনায় বেড়েছে মাছের উৎপাদন বলছেন ব্যবসায়ীরা। পাশাপাশি দিলেন কিছু পরামর্শও।
মাছ ব্যবসায়ী মাহাফুজ আহমেদ বলেন, ‘রাজস্বের সঙ্গে জেলেরা নয়, ব্যবসায়ীরা সরাসরি জড়িত। গেল বছর সময়মতো বৃষ্টি, হ্রদে পর্যাপ্ত পানি, বন্ধকালীন সঠিক মনিটরিং ও অতিরিক্ত প্রায় দেড় মাস মৎস্য আহরণ বন্ধ থাকায় এ সফলতা এসেছে। মাসগুলো বড় হয়েছে। তাই ওজন বেড়েছে। বেশি রাজস্ব পেয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি জেলে ও আমরাও লাভবান হয়েছি।’
অপর ব্যবসায়ী আ. শুক্কুর মিয়া বলেন, ‘এখন কাপ্তাই হ্রদ বছরে তিন মাস বন্ধ থাকে। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাই সাগরের মতো প্রথম বন্ধের পরে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় দফায় যদি আরও দুই মাস বন্ধ করা যায় তাতে মাছের উৎপাদন আরও বাড়বে। এতে বিএফডিসির রাজস্বও বেড়ে যাবে। আশা করছি এটি কর্তৃপক্ষ বিবেচনায় নেবেন।’
বিএফডিসি রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, `সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে অবতরণ কেন্দ্রগুলোকে সদরে ডিজিটালাইজেশন করা হবে। এ বিষয়ে একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। অন্যদিকে বন্ধকালীন যাতে কেউ অবৈধ পন্থায় মাছ ধরতে না পারে সে জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করছি সফল্যের এই ধারা অব্যাহত থাকবে।'
১৯৬২ সালে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে সৃষ্টি করা হয় ৭২৫ বর্গ কিলোমিটারের কাপ্তাই হ্রদ। এ হ্রদে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে ২৭ হাজার জেলে।

০