ডেস্ক রিপোর্ট: নিজের বাড়িতে টেবিলে বসে পড়ছিলেন ছালমা। জানালা আটকানোই ছিল। হঠাৎ জানালার ছিদ্র দিয়ে ইনজেকশনের সিরিঞ্জ ঢুকিয়ে মুখে অ্যাসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মেয়েটি চিৎকার করে উঠলে বাড়ির লোকজন বাইরে বের হয়ে অ্যাসিড নিক্ষেপকারী দুই ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেন। মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যান। মুখে ক্ষত নিয়ে মেয়েটি বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অ্যাসিড সন্ত্রাসের শিকার মেয়েটির নাম ছালমা আক্তার। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামে। তিনি চরফ্যাশনের রহিমা ইসলাম ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোভন কুমার বসাক বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটি চিকিৎসাধীন। তার মুখে অ্যাসিড ছোড়ার কারণে ক্ষতের সৃষ্টি হয়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় ছাত্রীর পিতা আবদুল খালেক বাদী হয়ে শুক্রবার দুই যুবককে আসামি করে চরফ্যাশন থানায় মামলা করেছে। ওসি আরও বলেন, জমিজমার বিরোধকে কেন্দ্র করে অ্যাসিড সন্ত্রাসের ঘটনাটি ঘটেছে। দক্ষিণ শিবা গ্রামের বেলায়েত হোসেন ও হানিফ মাঝিকে এ মামলার আসামি করা হয়েছে। তারা ছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগে বলা হয়।
ছালমা আক্তার বলেন, অ্যাসিডে তার মুখের ডান পাশের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। গায়ে শীতের কাপড় মোড়ানো থাকায় শরীরের অন্যান্য অংশ রক্ষা পায়। তবে কাপড় পুড়ে গেছে।
ছালমার বাবা আবদুল খালেক সিকদার বলেন, আবদুল্লাহপুরের মিনা বাজারে দোকানঘরের জমি নিয়ে আসামিদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

০