উৎপল দত্ত: মলিন পাতারা ঝরে গেছে। শীতরাত্রি যাই যাই করছে। কোকিলের পঞ্চম স্বর এ নগরে কম শোনা যায়। তবু আজ প্রথম ফাল্গুন। অদেখা ভ্রমরের গুনগুন বাঙালির কানে বাজে। বসন্তে উষ্ণতা আছে। উষ্ণতা প্রাণে আনে জোয়ার। নতুন পাতা গাছের শাখায় অন্য কথা কয়। ফুলে ফুলে ভরে যায় পরিত্যক্ত স্থ্যানও। কুসুম, কোকিল, পাখি ও পত্রগুচ্ছ প্রকৃতিকে নতুন ভাষা দেয়। পুরানো দিনের ব্যথা, অপ্রাপ্তি, দুঃখ ভুলে যেতে বলে – প্রকৃতির পুনরুজ্জীবন।
এ যেন নতুন পত্রপাঠ, গোপনে প্রকৃতি চিঠি দিয়ে যায়।
জড়তা আর ঝিুমুনি কাটিয়ে প্রকৃতি প্রাণস্পন্দনে জেগে ওঠে। আর প্রকৃতির কোলেপিঠে লালিত মানুষ জেগে ওঠার মন্ত্র পেয়ে যায়। বসন্ত হয়তো তাই এতো কীর্তিত ও নন্দিত। শুধু কবির মনে নয়, আক্ষরিক অর্থেই এই পুনরুজ্জীবনে বাণী গোপনে ঢুকে পড়ে নরনারীর মনে।
ঝরাপাতার দুঃখ আছে। পল্লবিত শাখায় জীবনের উচ্ছ্বাসও আছে। শীতার্ত রাত্রিশেষে হৃৎপিন্ড ধুকপুক করার বার্তা আছে। বসন্তে বিলাপ নেই। জীবনের খোলামেলা আলাপ আছে।
নগরে নিসর্গের রূপান্তর পুরোপুরি হয়তো পাওয়া যায় না। তবু ঠিক মনে বেজে যায় ‘আজ ফাগুন লেগেছে বনে বনে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা।
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত – বলে গেছেন ‘পদাতিক’ এর কবি সুভাষ মুখোপাধ্যায়।
বসন্তকে বিমল আনন্দে কবিতায়, গানে প্রকাশ করেনি এমন কবিও বিরল। যে কবি নয়, বসন্ত তাকে উচ্ছ্বাসে মেতে উঠতে প্রণোদিত করে। বসন্ত প্রাণের কথা বলে, জড়ায় আনে যৌবন।
প্রাণ-মন ও জীবনের গতিশীলতা কতোটা গুরুত্বপূর্ণ গত একবছরে বিশ্ববাসী ঠিক বুঝে গেছে। করোনার থাবায় রুগ্ন বিশ্ব বছরজুড়ে প্যানডেমিককে প্রকৃতির প্র্রতিশোধ বলেও উপলব্ধি করেছে। করোনা এখনও বিদায় নেয়নি। ঋতুচক্র ঘুরে বসন্ত ঠিক উঁকি দিয়েছে।
বাাইরে বেরিয়ে পড়বে নগরের মানুষ। প্রকৃতির স্পন্দনে জেগে উঠবে আবার। বর্ণিল পোশাকে দেখা যাবে নর-নারীদের। এখানে সেখানে বসন্তের মেলা বসবে। রঙে-বর্ণে-গন্ধে জেগে উঠবে মানুষ। প্রাণ-প্রকৃতির চেয়ে বড় কিছু নেই। এই প্রাণ কেড়ে নিয়েছে করোনা। মানুষকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে ঘরবন্দী করেছে।
আবার মানুষ জাগবে। ফুলের গন্ধে, কচি পাতার সম্মোহনে, পাখির জাদুমুগ্ধ স্বরে মানুষ ক্ষুদ্র ভাইরাসকে নিঃশেষ করে শতাব্দীর আবর্জনার গর্তে ফেলে দেবে। মানুষের সেই অমিত শক্তি রয়েছে। এই শক্তি সে প্রকৃতির কাছ থেকে পেয়েছে। প্রকৃতির পরিধিতে তার প্রাণস্পন্দন, জীবন মৃত্যুর খেলা। প্রাণের খেলা, প্রাণের মেলা চলমান রাখতেই এই বসন্তে সে প্রকৃতির পিঠে কুঠারাঘাত করবে না।
দখিনা হাওয়া হয়তো ফিসফিস করে বলে যায়, বাঁচো এই বসন্তে বুক ভরে দম নিয়ে নতুন করে বাঁচতে শেখো।

০