ভোর থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকা। মধ্যরাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিছুটা বিরতি নিয়ে এখন কমবেশি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝরছে। বৃষ্টিতে রাজধানীর অনেক স্থানেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
শুক্রবার (১২ জুলাই) সকালে কিছুটা কম বৃষ্টি হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণ। এতে তেজগাঁও, মগবাজার, গ্রিনরোড, লালবাগ, মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা, বনশ্রীসহ রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়ে রাস্তায় বের হওয়া মানুষজন।
বন্ধের দিনও অফিস খোলা মোহাম্মদপুরের বাসিন্দা মনিরের। বললেন, অফিসে যাবার জন্য বাসা থেকে বের হয়ে দেখি হাটু পর্যন্ত পানি। সংসদ ভবন এলাকাও পানিতে তলিয়ে গেছে। আড়ংয়ের সামনে কোমর সমান পানি। কোথাও তেমন একটা যানবাহন নেই। অনেক কষ্টে একটা সিএনজি পেলাম তাও বাড়তি ভাড়া। সিএনজি থেকে নেমেও পানি। কাওরান বাজার এসে দেখি অফিসের সামনেও পানি।
কাদেরাবাদ হাউজিংয়ের বাসিন্দা তারিকুল হাসান দৈনিক এই দিনকে বলেন, ‘সবখানে পানি জমে আছে। হেঁটেও কোথাও যাওয়া যায় না। গাড়ি নেই। ৫ মিনিটের রাস্তা যেতে ১৫ মিনিট সময় লাগে।’
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পথে মানুষজন কম। অধিকাংশ সড়কেই নেই যানবাহনের চাপ। এরমধ্যেও যারা বের হয়েছেন তারা ছাতা নিয়ে, না হয় ভিজে ভিজে গন্তব্যে যাচ্ছেন। অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্থাপনার নিচে। আবার অনেকেই জীবিকার তাগিদে ভিজে ভিজেই নেমে পড়েছেন কাজে।
সকালে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা থাকায় এতে অংশগ্রহণকারীদের বিপাকে পড়তে হয়। বৃষ্টির সঙ্গে যানবাহনের স্বল্পতায় পড়তে হয় অনেককে। সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে অনেকেই যথাসময়ে বাসা থেকে বের হতে পারেননি।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

০