চিকিৎসকের কাছে গেলেই শুনতে হয়, ওজন নিয়ন্ত্রণে রাখুন, কোলেস্টেরল বাড়তি কিংবা ব্লাড সুগার হাই। সুস্থ থাকতে তাই অনেকেই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার চেষ্টা করছেন। স্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রথম ধাপ হয় খাদ্যতালিকায় শাকসবজি ও দানাশস্যের পরিমাণ বাড়ানো এবং তেলের পরিমাণ কমানো।
সমস্যা হলো, ভোজনরসিক বাঙালিরা তেলেঝোলে খাবার ছাড়া খেয়ে শান্তি পান না। কীভাবে তেলের পরিমাণ কমিয়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার রান্না করবেন জেনে নিন-
১. চামচ ব্যবহার করুন: তেলের জার বা শিশি থেকে কড়াইতে সরাসরি তেল ঢালবেন না। এতে তেল বেশি পড়ে যায়। তাই একটি চামচ রাখুন। চামচ দিয়ে মেপে মেপে তেল ব্যবহার করুন।
২. ভাপিয়ে রান্না করুন: সব সময়ে কষিয়েই রান্না করতে হবে, এমনটা কিন্তু নয়। শাকসবজি হোক বা মাংস, তেল দিয়ে রান্না করার আগে ভাপিয়ে নিন। ভাজার আগে ভাপিয়ে নিলে রান্নায় তেল কম লাগে। এতে খাবারের পুষ্টিগুণ ও স্বাদও অটুট থাকে।
৩. ম্যারিনেট করে রাখুন: মাছ কিংবা মাংস রান্নার আগে ম্যারিনেট করে রাখুন। ম্যারিনেট করা খাবার দ্রুত রান্না হয়ে যায়। পাশাপাশি তেলও কম লাগে। ম্যারিনেশনের সময়ে ১ চামচ তেল ব্যবহার করলেই চলে। এ ছাড়া ম্যারিনেশনে দই ব্যবহার করতে পারেন। তাহলে তেল ছাড়াই রান্না করতে পারবেন।
৪. কম আঁচে রান্না করুন: ঢাকনা দিয়ে এবং কম আঁচে রান্না করুন। ঢাকা দিয়ে রান্না করলে কম তেলেও সুস্বাদু খাবার তৈরি করা যায়। আর আঁচ কমিয়ে রান্না করলে খাবারের পুষ্টিগুণ অটুট থাকে। উচ্চ তাপমাত্রায় খাবারের পুষ্টি নষ্ট হয়ে যায়।
৫. সঠিক পাত্র বাছাই করুন: কম তেলে রান্না করতে চাইলে সঠিক পাত্রও বেছে নেওয়া দরকার। ননস্টিকের প্যান ব্যবহার করলে কম তেলেই সুস্বাদু পদ রান্না করতে পারবেন। কয়েক ফোঁটা তেলে ভাজাভুজি রান্না করতে হলে এয়ার ফ্রায়ার বেছে নিতে পারেন। এতে মুখরোচক খাবার তেল ছাড়াই খেতে পারবেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!