ট্রান্সকম গ্রুপের পরিচালক আরশাদ ওয়ালিউর রহমানের লাশ কবর থেকে তোলা হতে পারে। মামলার তদন্তভার পিবিআইর কাছে যাওয়ার পর এ সম্ভাবনা দেখা দিয়েছে। সংস্থাটির দায়িত্বশীলরা বলছেন, এধরনের তদন্তের ক্ষেত্রে কবর থেকে লাশ তোলার ঘটনা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।
রাজধানীর গুলশান থানায় ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, তার ছেলেসহ ১১ জনের বিরুদ্ধে ভাইকে হত্যার অভিযোগে শাযরেহ হকের করা মামলার তদন্তভার পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার তদন্তভার পিবিআই পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপকমিশনার রিফাত হোসেন শামীম।
তিনি জানান, ১০ মাস আগে আরশাদের মৃত্যুর ঘটনায় গত ২১ মার্চ রাতে আরশাদের বড় বোন সিমিন ও তার ছেলে ট্রান্সকম গ্রুপের হেড অব ট্রান্সফরমেশন যারাইফ আয়াত হোসেনসহ ১১ জনকে আসামি করে মামলাটি করেন আরশাদের আরেক বোন শাযরেহ হক।
জানা গেছে, ২০২৩ সালের ১৬ জুন রাজধানীর গুলশানের বাসায় নিজের শোয়ার ঘরে রহস্যজনক মৃত্যু হয় সিমিন রহমান ও শাযরেহ হকের একমাত্র ভাই আরশাদ ওয়ালিউর রহমানের। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরশাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগে এক সপ্তাহ আগে গুলশান থানায় মামলা করেন শাযরেহ। গুলশান থানা পুলিশ আরশাদের মৃতদেহ উত্তোলন করে ময়নাতদন্তের অনুমতি পায়। মামলার তদন্তভার ২৭ মার্চ পিবিআইয়ে হস্তান্তর করা হয়। তদন্তের অংশ হিসেবে আরশাদের মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করার পদক্ষেপ নিয়েছে পিবিআই। এজন্য একজন ম্যাজিস্ট্রেট চেয়ে আদালতে আবেদন করার প্রস্তুতি চলছে; চলতি সপ্তাহেই মৃতদেহ কবর থেকে তোলা হতে পারে বলে জানিয়েছেন পিবিআই ঢাকা উত্তরের তদন্তসংশ্লিষ্টরা।
পিবিআই ঢাকা উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আদালতের নির্দেশে ভাইকে হত্যার অভিযোগে শাযরেহ হকের করা মামলার তদন্তভার পিবিআই পেয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য সব প্রক্রিয়াই গ্রহণ করবে পিবিআই। এ ধরনের মামলায় কবর থেকে মৃতদেহ উত্তোলন স্বাভাবিক তদন্তের অংশ। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উঠিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

০