এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ভাসানী পরিবারের পাঁচ সদস্য গতকাল হাসপাতালে দেখতে গেলে তিনি দোয়া চান। মওলানা ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী বলেন, খালেদা জিয়া ধীরে ধীরে কথা বলে সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি খুবই দুর্বল।
জানা গেছে, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। রক্তক্ষরণই এখন তাঁর সবচেয়ে বড় সমস্যা। চিকিৎসকদের ভাষায় পরিপাকতন্ত্রের রক্তক্ষরণই তাঁকে বেশি ভোগাচ্ছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামকে’ প্রতি মুহূর্তই সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা এ পর্যবেক্ষণ চালাচ্ছেন। তাঁর শরীরে যখন যে সমস্যা বেড়ে যাচ্ছে, তখনই সেই চিকিৎসা বা ওষুধ প্রয়োগ করা হচ্ছে। তবে তাঁর জন্য এখন উন্নত চিকিৎসার (অ্যাডভান্স ট্রিটমেন্ট) কোনো বিকল্প নেই।
জরুরি ভিত্তিতে তাঁকে বাইরে নিয়ে যাওয়া উচিত। কারণ তিনি আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছেন। চিকিৎসক সূত্রে জানা গেছে, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে নিউরো মেডিসিন পরীক্ষার জন্য খালেদা জিয়াকে গতকাল হাসপাতালের নিচতলায় নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড মলিকিউলার ইমেজিংয়ে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে আবারও তাকে চতুর্থ তলার সিসিইউতে নিয়ে যাওয়া হয়। অপর এক চিকিৎসক জানান, বৃহস্পতিবার তাঁর যে আল্ট্রাসনোগ্রাম করা হয়েছে, সেখানে বেশ কিছু রিপোর্ট ভালো আসেনি। অন্য পরীক্ষাগুলোর রিপোর্টের জন্যও তারা অপেক্ষা করছেন। তাঁর দেহে খনিজ অসমতা পূরণের চেষ্টা চলছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের চেষ্টার অংশ হিসেবে ইনসুলিনের পরিমাণ বাড়ানো হয়েছে। লিভারের জটিলতায় তাঁকে রক্ত দিতে হচ্ছে। অক্সিজেন প্রদানও অব্যাহত রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার জীবন-সংকটের কথা বিবেচনায় নিয়ে সুচিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠাতে সরকারের প্রতি আবারও অনুরোধ জানিয়েছেন।
একই দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ কয়েকজন রাজনৈতিক নেতা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকনও একই দাবি জানিয়েছেন। রাজধানীর মিরপুরে বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একই দাবিতে ফের মশাল মিছিল হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার বলেন, চিকিৎসকরা তাদের জানা চিকিৎসা-বিদ্যার সবই প্রয়োগ করছেন। যখনই যা দরকার তাই প্রয়োগ করছেন। রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিচ্ছেন। ডায়াবেটিস বেড়ে গেলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তারা বলছেন, এ দেশে তাঁকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরও কোনো উন্নতি হচ্ছে না। দিন দিন অবনতি হচ্ছে।
তাঁকে বাঁচাতে দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে। এ চিকিৎসা আছে মাত্র তিনটি দেশে। আমেরিকা, যুক্তরাজ্য আর জার্মানি। তিনি আশা প্রকাশ করেন, সরকারের সুমতি হবে এবং অনতিবিলম্বে তারা মানবিক কারণে হলেও বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসা লাভের ব্যবস্থা গ্রহণ করবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান গতকালও সন্ধ্যার পর থেকে অনেক রাত পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে ছিলেন। তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসা প্রয়োগ শেষ। এখন তারা ‘ম্যাডামকে’ ‘ক্লোজ মনিটরিংয়ে’ রেখেছেন। বারবার বিদেশে নিয়ে ‘অ্যাডভান্স ট্রিটমেন্টের’ পরামর্শ দিচ্ছেন। আশা করি সরকার অনতিবিলম্বে তাঁকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে।

০