ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে দেশব্যাপী চলছে সাত দিনের কঠোর লকডাউন। ১ জুলাই থেকে শুরু হওয়া এ লকডাউন শেষ হবে ৭ জুলাইয়ের মধ্যরাতে। তবে চলমান এ কঠোর লকডাউনের সময় আরো সাতদিন বাড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। প্রতিদিন মৃত্যুর সংখ্যা শতাধিক। তাই বিধিনিষেধের মেয়াদ আরো বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে ৭ দিন বাড়তে পারে। এ নিয়ে বুধবারের মধ্যে কোনো সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউনের সুপারিশ করে করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। পরে সরকারের পক্ষ থেকে পরামর্শক কমিটির সুপারিশ বিবেচনা করে সাত দিনের বিধিনিষেধ আরোপ করে।
করোনা সংক্রমণ রোধে সাতদিনের লকডাউনের পঞ্চম দিন চলছে আজ (সোমবার)। কিন্তু লকডাউনের চতুর্থ দিন অর্থাৎ রোববার সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যুর খবর এসেছে। মোট মারা গেছেন ১৫ হাজার ৬৫ জন। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জন। মোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!