বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত মানেই নতুন কোনো আলোচনা কিংবা বিতর্ক। তবে এবার কোনো রাজনৈতিক মন্তব্য বা সিনেমার খবর নয় বরং অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে সরগরম বলিপাড়া। সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে কঙ্গনার উপস্থিতি নতুন করে উসকে দিয়েছে তার বিয়ের গুঞ্জন।
অনুষ্ঠানে কঙ্গনার রাজকীয় প্রবেশ নজর কেড়েছে সবার, তবে সব ছাপিয়ে পাপারাজ্জিদের ক্যামেরার লেন্স স্থির হয়েছিল অভিনেত্রীর বাম হাতের অনামিকায়। সেখানে জ্বলজ্বল করছিল বিশালাকার এক হিরের আংটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি প্রকাশ পাওয়ার পর থেকেই ভক্তদের প্রশ্ন- তবে কি নিভৃতে বাগদান পর্ব সেরে ফেলেছেন তিসি? যদিও এই রহস্যের মধ্যে কঙ্গনা এখনও কোনো কথা বলেননি।
শুধু আংটিই নয়, কঙ্গনার সাম্প্রতিক সাজপোশাকও এই গুঞ্জনের পালে বাড়তি হাওয়া দিচ্ছে। দিল্লির সেই অনুষ্ঠানে কঙ্গনাকে দেখা গেছে গুজরাতের ঐতিহ্যবাহী ‘পটোলা’ শাড়িতে। কৌতূহলী নেটিজেনরা হিসেব মেলাচ্ছেন অন্যখানে গত দীপাবলিতেও তাকে ঠিক একইভাবে গুজরাতি ঘরানার সাবেকি সাজে দেখা গিয়েছিল।
বারবার গুজরাতি সংস্কৃতির প্রতি তার এই বিশেষ ঝোঁক দেখে অনেকেরই ধারণা, কঙ্গনার হবু বর হয়তো কোনো প্রভাবশালী গুজরাতি ব্যবসায়ী। তবে মুদ্রার উল্টো পিঠও দেখছেন কঙ্গনার একনিষ্ঠ ভক্তরা।
তাদের দাবি, কঙ্গনা একজন স্বাবলম্বী নারী এবং নিজের শখ মেটানোর ক্ষমতা তিনি নিজেই রাখেন। ফলে হাতের দামি আংটি মানেই যে বাগদান, এমন ধারণা করা বৃথা বলেই মনে করছেন তারা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!