হাসিব খান: আমরা স্কুলে ইতিহাস বিষয়ক তথ্য জানতে খুবই পছন্দ করি, কারণ এসব তথ্যগুলি খুবই আকর্ষক এবং এগুলো আমাদের অতীত সম্পর্কে জ্ঞান সমৃদ্ধ করে।
তবে ইতিহাসের এমন কিছু চরিত্র আছে যাদেরকে আমরা সবাই চিনি, কিন্তু তাদের কিছু বিষয়ে স্কুল-কলেজে কখনো পড়া হয়নি। যেমন, আপনি কি জানেন ইতিহাসের দীর্ঘতম বছরটি ৪০০ দিনের বেশি ছিলো! এছাড়া কুখ্যাত হিটলার একটি গাড়ির ডিজাইন করেছিল যা আমরা বর্তমান সময়েও ব্যবহার করছি!
আজ ইতিহাসের এমন কিছু তথ্য দৈনিক এইদিনের পাঠকদের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে উপস্থাপন করছি…
১. রোমান সময়ে লটারির পুরষ্কারগুলো আগেই প্রকাশিত থাকত, আর এই লটারি ব্যবস্থাকে মানুষ অসম্মানের দৃষ্টিতে দেখত!
সরকারী প্রকল্পগুলো পুনঃনির্মাণ কাজের জন্য তহবিল গঠন করতে রোমান সম্রাট অগাস্টাস সিজার এই ব্যবস্থার সূচনা করেন, আর লটারির পুরস্কারগুলি খুবই লোভনীয়ভাবে উপস্থাপন করা হত।
তবে এটা শুনতে যত আকর্ষণীয় মনে হচ্ছে বাস্তবে এটা ছিল ভয়ানক ফাঁদ। এই পুরস্কার কখনই বিজয়ীকে পূর্ণভাবে দেয়া হতো না।
ইলাগাবালুস নামে এক সম্রাট যিনি ২১৮ থেকে ২২২ খ্রিস্টাব্দে রোমে রাজত্ব করেছিলেন, তিনি নির্মমভাবে লটারি পরিচালনার জন্য কুখ্যাতি অর্জন করেন।
প্রথমদিকে, তার এই লটারি ব্যবস্থা বেশ আকর্ষনীয় ছিল, কিন্তু পরবর্তীতে একজন দাস বা একটি বাড়ি তিনি পুরস্কার হিসেবে দিতে শুরু করেন। যদিও এর বিনিময়ে সাধারণ জনগণের নিকট থেকে বাধ্যতামূলকভাবে বিপুল অর্থ রাজকোষে জমা করে নিতেন।
এছাড়া তিনি জনসভার মাধ্যমে লটারির টিকিট বিক্রি শুরু করতেন। এ সময় লটারির টিকিটের পাশাপাশি তিনি ভিড়ের মধ্যে জীবন্ত বিষাক্ত সাপ ছেড়ে দিয়ে মজা নিতেন। অতিদ্রুত এই ব্যবস্থা মৃত্যুদণ্ড ব্যবস্থায় রূপ নেয়। এমনকি এ সময়ে লটারি বিজেতাকে মৃত প্রাণী গডম্যাম্প বীজ এবং মৌমাছি পুরস্কার হিসেবে দেয়া শুরু করেন।
তবে খুব অল্প সময়ের মধ্যে তিনি (১৮ বছর বয়সে রাজত্ব গ্রহণ) জনপ্রিয়তা হারিয়ে ফেলেন এবং মাত্র চার বছরের মধ্যে তাকে নির্মমভাবে হত্যা করা হয়!
২. স্পার্টানরা এতটাই ধনী ছিল যে তাদের কারও কাজ না করলেও চলত!
ধ্রুপদী যুগে প্রাচীন স্পার্টা নগরী ছিল প্রচণ্ড এক ধনী দেশ। মূলত হেলোটস নামে একটি প্রতিবেশী রাজ্য দখলের পর থেকে তারা এমন ধনিক দেশে পরিণত হয়।
জানা যায়, একটি স্পার্টান ছেলে যৌবনে পৌঁছার সঙ্গে সঙ্গে তাকে একটি ফার্মল্যান্ড বরাদ্দ দেয়া হতো। আর এটি দেখাশোনার জন্য একজন হেলোট দাস দিয়ে পুরস্কৃত করা হত।
এটিই মূলত প্রতিটি স্পার্টান নাগরিককে প্রচলিত উচ্চবিত্তের ধনী সদস্য হিসাবে পরিণত করেছিল। এ কারণে তাদের জীবনধারণের জন্য কাজ করতে হয়নি!
৩. স্পার্টা নগরীর বেশিরভাগ জমি এবং সম্পদের মালিকানা ছিল নারীদের!
প্রাচীন গ্রীক উত্তরাধিকার আইন অন্য শাসকদের চেয়ে বেশ কিছুটা প্রগতিশীল ছিল। স্পার্টান আইন অনুযায়ী স্বামী মারা গেলে তার যাবতীয় সম্পদের মালিকানা পেত তার স্ত্রী।
সামরিকবাদী সংস্কৃতির কারণে স্পার্টায় প্রচুর যুবক মারা গিয়েছিলেন। এ কারণে নারীদের সামনে একাধিক বিয়ের সুযোগ তৈরি হয় আর স্বামী মারা গেলে বিপুল ধনসম্পত্তির মালিকানা লাভ করতেন!
৪. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অ্যাজটেক সাম্রাজ্যের চেয়েও পুরাতন!
খুবই অবাক ব্যাপার মনে হচ্ছে? বাস্তবতা হচ্ছে ১০৯৬ খ্রিস্টাব্দে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আর ১২৪৯ সালের আগেই আবাসিক শিক্ষার্থী ও একটি নির্দিষ্ট পাঠ্যক্রমের সঙ্গে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।
আর ধারনা করা হয়, মেক্সিকোর টেক্সকোকো শহরের টেনোচিটলন শহর প্রতিষ্ঠার মধ্য দিয়ে ১৩২৫ সালে অ্যাজটেক সাম্রাজ্যের উদ্ভব ঘটে!
৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বৃহৎ সেনাবাহিনী গঠন করে মার্কিন যুক্তরাষ্ট্র!
যুদ্ধকালীন সময়ে কিছুটা দেশপ্রেমে উদ্বুদ্ধ ও কিছুটা বাধ্য হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১২ কোটি মানুষ সেনাবাহিনীতে যোগদান করে। আর এ সময়ে জার্মান বাহিনীর সৈন্যসংখ্যা ছিল প্রায় ১১ কোটি।
এছাড়া সোভিয়েত ইউনিয়নের সৈন্যসংখ্যাও ছিল প্রায় ১১ কোটি!
কখনো স্কুলে পড়েননি এমন কিছু ঐতিহাসিক তথ্যর আগের পর্ব পড়তে
ক্লিক করুন