ভারতের ওডিশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। আজ শনিবার সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮০ জনের মৃত্যুর খবর জানা গেছে। আহত হয়েছেন ৯০০ জনেরও বেশি। উদ্ধারকাজ শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এনডিটিভি, আনন্দবাজার পত্রিকাসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনে এখনো অনেক যাত্রী আটকে রয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ট্রেনের দরজা ভেঙে ও গ্যাস কাটারের সাহায্যে উদ্ধারকাজ চালানো হচ্ছে। নামানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীকেও। দুর্ঘটনার কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
কিন্তু কীভাবে ঘটল ভারতের ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনা। এ বিষয়ে এক প্রতিবেদনে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুপুর সোয়া ৩টা নাগাদ হাওড়ার অদূরে শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল করমণ্ডল এক্সপ্রেস। প্রায় চার ঘণ্টা পরে উড়িষ্যার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ বগির ট্রেনটি।
তবে দুর্ঘটনা কীভাবে ঘটেছে, তার একাধিক বিবরণ পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওডিশার বালেশ্বর স্টেশন পেরনোর পর আচমকাই বিকট শব্দ। ক্রমশ গতি কমতে থাকে করমণ্ডলের। একাধিক কামরা ডান দিকে হেলে পড়তে থাকে বিপজ্জনকভাবে।
ট্রেনে উপস্থিত যাত্রীদের কয়েকজনের বক্তব্য, গতি কমার সঙ্গে সঙ্গেই কামরা হেলে যাওয়া টের পেতেই কামরার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ততক্ষণে আরও খানিকটা হেলে যায় কামরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় এক কিলোমিটার পথ এ ভাবেই আস্তে আস্তে এগোতে থাকে ট্রেনটি।
করমণ্ডলের বেলাইন হওয়া কামরা গিয়ে পড়ে পাশের ডাউন লাইনের উপর। ডাউন লাইনের উপর আড়াআড়ি গিয়ে পড়ে করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি কামরা। ততক্ষণে করমণ্ডল এক্সপ্রেস দাঁড়িয়ে পড়েছে।
জানা গেছে, একটি মালগাড়ি করমণ্ডল এক্সপ্রেসের সামনে চলছিল। কোনভাবে করমণ্ডল এক্সপ্রেস সোজা গিয়ে ধাক্কা মারে সেই মালগাড়ির পেছনে। মালগাড়ির পেছনে করমণ্ডল এক্সপ্রেসের ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে, এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির কামরার উপরে উঠে যায়। পেছনে বেলাইন হয়ে পড়ে এক্সপ্রেস ট্রেনটির বেশির ভাগ কামরা।
সেই সময়ই উল্টো দিক থেকে আসছিল বেঙ্গালুরু থেকে হাওড়াগামী একটি এক্সপ্রেস ট্রেন। যা লাইনের উপর আড়াআড়িভাবে পড়ে থাকা করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি কামরার উপর দিয়ে চলে যায়। ডাউন লাইনে পড়ে থাকা করমণ্ডলের কামরার সঙ্গে সংঘর্ষে বেলাইন হয়ে যায় হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনের একাধিক কামরা। ছিটকে পড়েন ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা।
দুর্ঘটনার অন্য একটি ব্যাখ্যাও পাওয়া যাচ্ছে। রেল কর্মীদের একটি অংশের দাবি, প্রথমে বেলাইন হয় বেঙ্গালুরু থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনটি। হাওড়াগামী ট্রেনের কয়েকটি কামরা আপ লাইনে এসে পড়ে আড়াআড়িভাবে।
সেই সময় আপ লাইনে ছুটে আসছিল করমণ্ডল এক্সপ্রেস। হাওড়াগামী ট্রেনের বেলাইন হয়ে যাওয়া কামরার সঙ্গে সংঘর্ষ হয় দ্রুতগতিতে ছুটে আসা করমণ্ডল এক্সপ্রেসের। এতে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে অন্য পাশের লাইনে (থার্ড লাইন) দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির উপরে উঠে যায়।
দুর্ঘটনার জেরে ট্রেনের যাত্রীদের মধ্যে একটি অংশ আটকে পড়েন ছিটকে পড়া কামরার মধ্যেই। প্রাথমিকভাবে ট্রেনের যাত্রীরাই উদ্ধারকাজ শুরু করেন। অন্ধকারে সমস্যা বাড়ে। তবে খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই অবশ্য ঘটনাস্থলে এসে পৌঁছায় রেলের উদ্ধারকারী দল। নেমে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এর পরই শুরু হয় উদ্ধারকাজ।
এদিকে, ওডিশায় দুর্ঘটনার জেরে হাওড়া, শালিমার থেকে দক্ষিণ ভারতগামী সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়। রেল সূত্রে দাবি, ৫১টি ট্রেন ঘুরপথে বা সংক্ষিপ্ত পথে চালানো হচ্ছে। কিছু ট্রেনের যাত্রাপথও বদলে দেওয়া হয়।
বাতিল-হওয়া ট্রেনগুলোর মধ্যে উল্লেখযোগ্য পুরীগামী আপ জগন্নাথ এক্সপ্রেস, আপ পুরী এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস, চেন্নাই মেল। শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। হাওড়ার শালিমার স্টেশন থেকে শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস এবং শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

০
ওড়িশায় কীভাবে ঘটলো ভয়াবহ ট্রেন দুর্ঘটনা?