আজ ২ মার্চ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের ঐতিহাসিক বটতলায় প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেদিন পতাকা উত্তোলন করেন ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব।
একাত্তরের অগ্নিঝরা মার্চের এই দিনে উত্তোলন করা হয়েছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝে সোনালি মানচিত্রখচিত পতাকা। একই দিন দুপুরে ও রাতে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়।
পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, বঞ্চনা ও নির্যাতনের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের আহ্বানে ছাত্র-জনতা সেদিন ঐক্যবদ্ধ হয়। ইতিহাসবিদদের মতে, ২ মার্চের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই স্বাধীনতা সংগ্রামের আনুষ্ঠানিক সূচনা ঘটে এবং বাঙালি জাতি স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ হয়।
এদিকে, বিদেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় ১৯৭১ সালের ১৮ এপ্রিল ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনে। সে সময় ডেপুটি হাইকমিশনের প্রধান এম হোসেন আলী পাকিস্তানের প্রতি আনুগত্য ত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি সমর্থন জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
দিবসটি উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় সকাল ১০টায় ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন করা হবে। অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!