দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের নারী ক্রিকেটে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি যুগ। আগামী এপ্রিলেই প্রথমবারের মতো মাঠে গড়াবে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ঘোষণা দেয়।
বিসিবি জানিয়েছে, আগামী ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে দেশের প্রথম নারী বিপিএল। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট নারী ক্রিকেটারদের পেশাদারিত্ব ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বোর্ড।
প্রথম আসরে অংশ নেবে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল। যদিও দলগুলোর নাম এখনও চূড়ান্ত হয়নি। টুর্নামেন্ট শুরুর আগে একটি প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে, যেখানে দেশি ক্রিকেটারদের দলে ভেড়াবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সরাসরি চুক্তির সুযোগ থাকবে বলে জানিয়েছে বিসিবি।
টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি গভর্নিং কাউন্সিল গঠন করা হয়েছে। বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট বিভাগের প্রধান রুবাবা দৌলাকে কাউন্সিলের প্রধান করা হয়েছে। তার নেতৃত্বে বিশেষ কমিটি টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও তদারকি করবে।
বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি, ভেন্যু, স্পনসর এবং সম্প্রচার অংশীদারের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি স্বত্ব ও ড্রাফটের নিয়মাবলী নিয়েও শিগগিরই বিস্তারিত জানানো হবে।
দেশের নারী ক্রিকেটে পেশাদার লিগ চালুর এ উদ্যোগকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!