এডিস মশার তাণ্ডবে অতিষ্ট রাজধানীবাসী। চলতি মাসের শুরু থেকে নগরে ডেঙ্গু ভাইরাস বহনকারী এই মশার প্রকোপ কিছুটা কমলেও নির্মূল হয়নি এখনো। মৃত্যুর সংখ্যা কমেছে, তবে প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। ইতোমধ্যে এডিসের সাথে যোগ হয়েছে নতুন এক মশার নাম। তা হলো কিউলেক্স। রাজধানীতে মাথা চাড়া দিচ্ছে এই মশা। এর উপদ্রবও বাড়ছে ব্যাপকহারে।
এদিকে সংক্রমণের উর্ধ্বগতির কারণে এডিস মশার মতো কিউলেক্স মশা নিয়ন্ত্রণেও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঢাকার দুই সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, তাদের বিশেষজ্ঞ দল বিভিন্ন এলাকা ঘুরে কিউলেক্স মশার অস্তিত্ব খুঁজে পেয়েছেন। এজন্য বেশকিছু ‘হট স্পট’ বা প্রজনন স্থল চিহ্নিত করা হয়েছে। সিটি করপোরেশনের আয়তনের ভেতরে মশা প্রতিরোধ কার্যক্রমের সঙ্গে এই হটস্পট এলাকাগুলোতেও বিশেষ কার্যক্রম নেয়া হয়েছে।
তবে ডেঙ্গু নিয়ে নগরবাসীর অভিজ্ঞতা ভালো না হওয়ায় কিউলেক্স মশা নিয়ন্ত্রণের সফলতা নিয়ে শুরু থেকেই উঠছে প্রশ্ন। নগরবাসী জানিয়েছে, সারা বছরই আতঙ্কে থাকতে হচ্ছে। এক দিকে করোনা, অন্য দিকে ডেঙ্গু। এখন আবার নতুন করে কিউলেক্স মশার অত্যাচার শুরু হয়েছে। বিকেলের পর থেকে মশার উপদ্রব বেড়ে যায়। স্প্রে, কয়েল কোনো কিছুতেই মশা নিয়ন্ত্রণ করা যায় না।
রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা চলছে। কিন্তু মশার যন্ত্রণায় শিক্ষার্থীরা সন্ধ্যার পর পড়ার টেবিলে ঠিকমতো বসতে পারছে না। এছাড়া মশাবাহিত রোগ নিয়েও চিন্তায় আছেন তারা।
মশারি ছাড়া ঘুমানোর কথা চিন্তাও করা যায় না। সিটি করপোরেশন সারা বছরই ওষুধ দেয় কিন্তু মশা কমে না। ফলে ডেঙ্গুজ্বরে শত শত মানুষ মারা গেছেন। তবে যখন তা নিয়ন্ত্রণের পথে, তখন কিউলেক্স মশার উপদ্রব শুরু হয়েছে। তাই এই মশা মাত্রা ছাড়িয়ে যাওয়ার আগেই প্রতিরোধের ব্যবস্থা করার দায়িত্ব সিটি করপোরেশনের। এই মশা সিটি করপোরেশনের নালাসহ পরিত্যক্ত জায়গায় জন্মায়। তাই নালা ও পরিত্যক্ত জায়গা পরিষ্কার করা ও সেখানে ওষুধ ছিটানোসহ যাবতীয় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
জানা যায়, এবছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় ৩৮ হাজার ২২৩ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ২৯৯ জন মোট ৬০ হাজার ৫২২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬৬ জনের। সম্প্রতি ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমলেও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫২৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫৭ জন রোগী।
এদিকে 'নগর ভবনে শুষ্ক মৌসুমে মশার প্রকোপ নিয়ন্ত্রণে করণীয়' বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গত ৪ ডিসেম্বর সমন্বয় সভা করে ডিএনসিসি। সভায় ৭ ডিসেম্বর থেকে ১৫ দিনের জন্য ১, ১৭, ৪৯, ৫০ ও ৫২ নম্বর ওয়ার্ডে মশার প্রকোপ নিয়ন্ত্রণে সব বিভাগের সমন্বিত ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনার সিদ্ধান্ত হয়। এ ছাড়া বর্জ্য বিভাগ প্রতিটি এলাকার ড্রেন, খাল, নালা ও জলাশয় নিয়মিত পরিষ্কার এবং তাদের সাথে সমন্বয় করে স্বাস্থ্য বিভাগ থেকে মশক নিধন কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!