পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে। এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যাসহ অমীমাংসিত ইস্যুর বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে ইসহাক দার বলেন, ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্যে দিয়ে এর সমাধান হয়।
তিনি বলেন, ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
দ্বিপাক্ষিক এ বৈঠকে একটি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশে পাকিস্তানের সঙ্গে উচ্চপর্যায়ে এটিই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সকাল ১০টায় শুরু হয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক। চলে প্রায় দুই ঘণ্টা ধরে।
চুক্তি: দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি।
এমওইউ: দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার (বাসস ও এপিপিসি) মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) সহযোগিতা।
বৈঠক শেষে গণমাধ্যমে নিশ্চিত করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিজেই।
পরে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশ্নে সবসময় উঠে আসে ৭১ প্রসঙ্গ। গণহত্যার দায় স্বীকার ও বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসহাক দার বলেন, ৭১ কোনো অমীমাংসিত ইস্যু নয়।
এর আগে, শনিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব। এদিন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
০
একাত্তরের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী