ফিচার ডেস্কঃ মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে কখনও লাঠি হাতে সড়কে, কখনও রক্ত দিতে হাসপাতালে। আবার কখনও তাকে দেখা যায় ক্যানভাসারের গাড়িতে। পাঞ্জাবি পরে মাইক্রোফোন হাতে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বক্তব্যও তিনি দেন। তার নাম মোহাম্মদ মহসীন। তিনি চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
দুরন্ত এই ওসির দায়িত্ব পালনের ভৌগোলিক সীমা ১০ মাইল হলেও তার কাছে সহায়তা চাওয়ার ক্ষেত্রে যেন নেই কোনো সীমারেখা। আইনগত সহায়তা, চিকিৎসা সহায়তা কিংবা পরামর্শ চেয়ে তার কাছে কল আসে ৫৭ হাজার বর্গমাইল জুড়ে ছড়িয়ে থাকা মানুষের।
শুধু দেশেই নয় কখনও কখনও দেশের গণ্ডি ছাড়িয়ে ফোন আসে গ্রিস, ইতালি, কাতার, দক্ষিণ আফ্রিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও। প্রবাসী বাংলাদেশিরা নিজের ও পরিবারের প্রয়োজনে ভরসার আশ্রয় মনে করেন ওসি মহসীনকে।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আমি মানুষের আস্থার ঠিকানা হতে চাই। তারা স্বপ্নে যে পুলিশ প্রত্যাশা করে, আমি সেই পুলিশ হয়ে বাঁচতে চাই। শুধু পদাধিকার বলে নয়, হতে চাই জনগণের প্রত্যাশার ওসি। মানুষের মনে দীর্ঘদিন ধরে যত নেতিবাচক ধারণা সব মুছে দিতে চাই।’
‘হ্যালো ওসি’ ওসি মহসীনের সবচেয়ে আলোচিত উদ্যোগ ‘হ্যালো ওসি’। মানুষের মাঝে থাকা পুলিশভীতি দূর করতে ওসি নিজেই গিয়েছেন এলাকায় এলাকায়। প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি এলাকা ঘুরেছেন। সেখান থেকে মাদক, ইভটিজিংসহ অন্যান্য অপরাধ ও অপরাধী সম্পর্কে ধারণা নেন তিনি। সমাধানযোগ্য বিষয়গুলো তাৎক্ষণিক সমাধান করেন। বাকি সমস্যাগুলো নোটবুকে টুকে নেন, পরে তাও সমাধান করে দেন। এই উদ্যোগ পুলিশ- জনতা আস্থার সম্পর্ক তৈরির পাশাপাশি অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধেও ব্যাপক ভূমিকা রাখে। সাফল্যে অনুপ্রাণিত হয়ে ব্যক্তি উদ্যোগে শুরু হওয়া ‘হ্যালো ওসি’ বাধ্যতামূলক করে দেওয়া হয় চট্টগ্রামের ১৬ থানাতেই। এছাড়াও চট্টগ্রামের বাইরে বেশ কিছু থানায় এ উদ্যোগ নেওয়া হয়।
শুধু দেশে নয়, দেশের বাইরেও ব্যাপক প্রশংসিত হয় উদ্যোগটি। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের একটি প্রতিনিধি দল এ কার্যক্রম পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করে। তারা ইতোমধ্যে ‘হ্যালো ওসি’ মডেলটি বিশ্বের ৩৯টি দেশে প্রদর্শন করেছেন। এ উদ্যোগের জন্য তিনি প্রেসিডেন্সিয়াল পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হন।
সুপথে ফেরানোর কারিগর এই পুলিশ কর্মকর্তা ব্যাপক আলোচিত হন অপরাধীদের সুপথে ফিরিয়ে। তার হাত ধরে সুপথে ফিরেছেন ১৪ মামলার আসামি পাখি, ২১ মামলার আসামি জুলেখা, ১১ মামলার আসামি শাহনাজ বেগম সানু, ৯ মামলার আসামি খালেদা বেগম, ৭ মামলার আসামি রহিমা, একাধিক মামলার আসামি জুনু বেগম, নুরুন্নাহার, পুতুল বেগম, ফাতেমা, লাকি, সাহিদা ও পাকিজা বেগম পাখিসহ অনেকে। তাদের কেউ সেলাইয়ের কাজ, কেউ সবজি বিক্রেতা, কেউ বাসা বাড়িতে বুয়ার কাজ, কেউ মুদি দোকানে কাজ করছেন।
ওসি যখন খতিব সাধারণত শুক্রবার জুমার নামাজের আগে বয়ান করেন নির্ধারিত মসজিদের ইমাম। এটিই স্বাভাবিক এবং প্রচলিত নিয়ম। কিন্তু চট্টগ্রামের ডবলমুরিং থানার মসজিদগুলোতে এ কাজে দেখা যায় ওসি মহসীনকে। প্রতি শুক্রবারই ভিন্ন ভিন্ন মসজিদে গিয়ে বয়ান করেন ইমামের মতোই। তার বয়ানে উঠে আসছে সমাজের বিভিন্ন অপরাধ সম্পর্কে ধর্মীয় অবস্থান। আর এসব বিষয়ে তিনি আলোচনা করেন কোরআন-হাদিসের আলোকে। ভিন্নধর্মী এ পুলিশিং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে চট্টগ্রামে।
ফেসবুক পুলিশিং ফেসবুকেও ব্যাপক জনপ্রিয় ওসি মহসীন। তার ব্যক্তিনামে পরিচালিত একটি ফেসবুক পেজে অনুসারী রয়েছে প্রায় ছয় লাখ। এছাড়াও তার ফেসবুক আইডিতে দুই লাখ অনুসারী রয়েছে। জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমকেও তিনি পুলিশিংয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। প্রতিদিনই তিনি আইনগত বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক স্ট্যাটাস ও ভিডিও আপলোড করেন।
করোনা হিরো মানবিকতার চরম সংকটের মুহূর্তে করোনাকালে মানবতার দূত হয়ে হাজির হন আলোচিত এ পুলিশ কর্মকর্তা। রোগীদের পুলিশের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেওয়া, প্লাজমা সংগ্রহ করে দেওয়া, হ্যালো ডাক্তার, হ্যালো অ্যাম্বুলেন্স, আমার ফার্মেসি, ভ্রাম্যমাণ ইফতার, ভ্রাম্যমাণ বেসিন, করোনা আক্রান্তদের বাড়িতে খাবার দেওয়া, ডোর টু ডোর শপ, করোনা প্রতিরোধী বাজারসহ ২৪টি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে মানবতার অনন্য নজির স্থাপন করেন তিনি। এ সেবা দিতে গিয়ে একপর্যায়ে নিজেও করোনা আক্রান্ত হন ওসি মহসীন।
মাদকশূন্য এলাকা বর্তমানে ওসি মহসীন ব্যস্ত মাদকশূন্য এলাকা গড়তে। দেশের প্রথম মাদকশূন্য থানা গড়তে চান তিনি। এ লক্ষ্যে ইতোমধ্যে ওয়ার্ড, পাড়া, মসজিদ, মন্দির ও বাজারকেন্দ্রিক ১০০টি মাদক প্রতিরোধ কমিটি করেছেন। এলাকাভিত্তিক অভিযানও শুরু করেছেন। নির্দিষ্ট একটি এলাকাকে মাদকশূন্য ঘোষণার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন এই ওসি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!