২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সোমবার (২ জুন) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকটি সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টা ৩০ মিনিটে। বৈঠক সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটটি বিকেল ৩টা থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে পূর্ব-রেকর্ডকৃত ভাষণের মাধ্যমে সম্প্রচারিত হবে।
সরকারি প্রচারমাধ্যম ছাড়াও বাজেট ভাষণটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোতেও একযোগে প্রচারের জন্য বিটিভি থেকে ফিড নিতে অনুরোধ করা হয়েছে।
এদিকে বাজেট অনুমোদনের দিনেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয় দফার এই সংলাপের নেতৃত্ব দেবেন কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন—এই পাঁচটি বিষয়ে গঠিত সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে। এর আগে প্রথম ধাপে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।

০