উন্নয়নের নামে যারা দেশের অর্থ লোপাট করেছে, ইসলামি শরীয়াহ মোতাবেক তাদের হাত কেটে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে এক তাফসির মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আজহারী বলেন, "উন্নয়নের নামে প্রায় ৩ লাখ কোটি টাকা চুরি হয়েছে। ইসলামি শরীয়াহ অনুযায়ী চুরির শাস্তি হলো প্রকাশ্যে হাত কেটে দেওয়া। সেই বিচার হলে দুর্নীতি কমে যাবে।"
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "বিডিআর সদস্যদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। অনেকে যখন জেলে গেলেন, তখন তাদের সন্তান ছোট ছিল, এখন তারা বড় হয়ে গিয়েছে। একজন বাবা তার মেয়ের শৈশব, কৈশোর ও তারুণ্য দেখতে পারেননি।"
তিনি আরও বলেন, "বাংলাদেশে আমরা আর অন্যায় দেখতে চাই না। প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সুশাসন থাকবে, মানবিকতা থাকবে।"
প্রায় ২৯ বছর ধরে চট্টগ্রামের প্যারেড ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে আসছে ইসলামি সমাজ কল্যাণ পরিষদ। এবারের মাহফিল গত ২৭ জানুয়ারি শুরু হয় এবং শুক্রবার পঞ্চম ও শেষ দিনে মাওলানা মিজানুর রহমান আজহারী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জনপ্রিয় এই ইসলামি বক্তার বয়ান শুনতে হাজারো মানুষ ভিড় করেন। শুক্রবার সকাল থেকেই প্যারেড ময়দানে মুসল্লিদের ঢল নামে। আসরের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, মাগরিবের পর প্যারেড ময়দানে আর তিল ধারণের জায়গা ছিল না। সংলগ্ন সড়কগুলোতেও মুসল্লিদের ভিড় দেখা যায়।
০
উন্নয়নের নামে অর্থ লোপাটকারীদের হাত কেটে দেওয়া উচিত: আজহারী