মাহফুজ উদ্দিন খান: স্বাস্থ্যবিধি মেনে আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে গণপরিবহন চলাচলের অনুমতি দিতে যাচ্ছে সরকার। এছাড়া ওই দিন থেকেই সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হবে বলে জানা গেছে। কোরবানি ঈদ ও পশুর হাট বিবেচনায় নিয়ে সরকার আরোপিত কঠোর লকডাউন বা বিধিনিষেধ ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এমন খবর গণমাধ্যমে প্রকাশ হতে না হতেই শুরু হয়েছে ‘ঈদযাত্রা’র প্রস্তুতি।
সরকারের এই ঘোষনা আসতে না আসতেই বাস কাউন্টার বলছে, এরই মধ্যে অনেক ট্রিপের টিকেট বিক্রি শেষ!
গাবতলী ও কল্যাণপুরের টার্মিনালের বেশ কয়েকটি বাস কাউন্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের সেই ঘোষণা আসার আগে বিকেল থেকেই বাসের টিকেট উধাও হতে শুরু করেছে। শুধু তাই নয়, পরিবহন খাতের সংশ্লিষ্টরা বলছেন, ঈদে গণপরিবহন চালু থাকার বিষয়টি তারা আগে থেকেই জানতেন!
ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারী রুটে চলাচলকারী বরকত ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার সাদ্দাম হোসাইন গণমাধ্যমকে বলেন, ঈদের আগে বাস চলবে, এ খবর আগে থেকেই জানতাম। এ কারণে আজ সিদ্ধান্তের আগেই আমাদের বেশিরভাগ টিকেট শেষ হয়েছে। আর কিছু বাকি ছিল, তা আজকের সরকারি সিদ্ধান্তের পরপরই অনেকে ফোন করে বুকিং দিয়েছে।
এনা পরিবহনের ব্যবস্থা পরিচালক ও ঢাকা জেলা বাস মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ বলেন, স্বাস্থ্যবিধি মেনে সরকার গণপরিবহন খুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা ইতিবাচক হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার গরু খামারিদের কথা এবং সার্বিক অর্থনীতির কথা বিবেচনায় নিয়ে কঠোর বিধিনিষেধ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে বাস, ট্রেন ও লঞ্চ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাই করা হবে, সবই স্বাস্থ্যবিধি মেনে হবে।
এর আগে সোমবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোরবানি ঈদে মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় আগামী ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। তবে বেসরকারি অফিস বন্ধ থাকবে। আর সরকারি অফিসের কার্যক্রম ভার্চুয়ালি চলবে।
এদিকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে আগামী বৃহস্পতিবার থেকে রেল যোগাযোগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

০