ডেস্ক রিপোর্ট : ইসলামের প্রচার-প্রসারে দেশজুড়ে দারুণ ভূমিকা রাখছে বর্তমান সরকার। বঙ্গবন্ধুর হাত ধরে এ ধারা শুরু হয়েছিলো। সেটাকে আরও সামনে নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতিমধ্যে দেশজুড়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে। তার মধ্যে ৫০টি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখা হাসিনা ভার্চুয়ালি এসব মসজিদের উদ্বোধন করেন।
ধর্ম মন্ত্রণালয় বলছে, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় সারাদেশে ৫৬০টি মসজিদ নির্মাণ করা হবে। যার ব্যয় ৮ হাজার ৭২২ কোটি টাকা।
প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে। চলতি অর্থবছরে আরও ১০০টি মসজিদ নির্মাণ শেষ হবে।
বাংলাদেশে এরকম মসজিদ খুব কমই রয়েছে। এখানে রয়েছে ইসলামি সংস্কৃতির অনন্য নিদর্শন। এগুলো শুধু মসজিদই না, ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ব্যবহার হবে। আরববিশ্বের মসজিদগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ এসব মসজিদগুলো।
প্রকল্প সংশ্লিষ্টদের বলেছেন, মডেল মসজিদগুলোতে ১৩টি বিশেষ সুবিধা রয়েছে। হজ্জ যাত্রীদের প্রশিক্ষণসহ পবিত্র হজ্ব পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা। নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেট নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরী, অটিজম কর্ণার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কুরআন হেফজখানা, শিশু ও গণশিক্ষায় ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, লাশ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, ইমামের প্রশিক্ষণ, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা রাখা আছে।
প্রথমদিন উদ্বোধনকৃত মসজিদের মধ্যে ফরিদপুরের দুটি, কুষ্টিয়া, রাজবাড়ী ও চুয়াডাঙ্গার একটি করে মসজিদ রয়েছে। ফরিদপুরের মধুখালি ও সালথায় একটি করে মসজিদ রয়েছে। একটি করে মসজিদ রয়েছে চুয়াডাঙ্গা রাজবাড়ী ও কুষ্টিয়া সদর উপজেলায়।
বৃহস্পতিবার যে মডেল মসজিদ উদ্বোধন করা হবে সেগুলো হলো: ঢাকার সাভার, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কুলিয়ারচর, মানিকগঞ্জের শিবালয়, শরীয়তপুর সদর ও গোসাইরহাট, বগুড়ার সারিয়াকান্দি, শেরপুর ও কাহালু, নওগাঁর সাপাহার ও পোরশা, সিরাজগঞ্জ জেলা সদর ও উপজেলা সদর, পাবনার চাটমোহর, রাজশাহীর গোদাগাড়ী ও পবা, দিনাজপুরের খানসামা ও বিরল, লালমনিরহাটের পাটগ্রাম, পঞ্চগড়ের দেবীগঞ্জ ও উপজেলা সদর, রংপুর জেলা সদর, মিঠাপুকুর, উপজেলা সদর, পীরগঞ্জ, বদরগঞ্জ, ঠাকুরগাঁওয়ের হরিপুর, নোয়াখালীর সুবর্ণচর, ময়মনসিংহের গফরগাঁও ও তারাকান্দা, চট্টগ্রাম জেলা সদর, লোহাগড়া, মিরসরাই ও সন্দ্বীপ, জামালপুরের ইসলামপুর ও উপজেলা সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বিজয়নগরে, ভোলা সদর, সিলেটের দক্ষিণ সুরমা, কুমিল্লার দাউদকান্দি, খাগড়াছড়ির পানছড়ি, খুলনার জেলা সদর, চাঁদপুরের কচুয়া এবং ঝালকাঠির রাজাপুর।