ইরানকে নিয়ে ইসরায়েল ভুল গণনা করেছে। সেটি ইরানকে শুধরে দিতেই হবে- বলে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, ইরান সম্পর্কে ইসরায়েল ভুল গণনা করেছে, যা তেহরান ঠিক করে দেবে। তিনি আরও বলেন, তারা ইরানকে জানে না এবং ইরানি জাতির শক্তি-সামর্থ্য এবং ইচ্ছা বুঝতে পারেনি; আমাদের অবশ্যই তাদের বোঝাতে হবে। খবর বিবিসি।
শুক্রবার রাত দুইটার দিকে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাদের আক্রমণ সফল হয়েছে এবং যেসব লক্ষ্যে আঘাত হেনেছে সবগুলোই লক্ষ্যপূরণ করেছে। অন্যদিকে ইরান বলেছে, সীমিত পরিসরে সামান্য ক্ষতি হয়েছে এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে ইরান বলেছে, ইসরায়েলের হামলায় তাদের চার সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে ইরান দাবি করেছে, ইসরায়েলের ‘সন্ত্রাসী আগ্রাসনের’ বিপরীতে তাদের ‘আত্মরক্ষার’ অধিকার রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি জাতিসংঘের কাছে এক চিঠিতে এই মন্তব্য করেন। ইসরায়েলের হামলার পর গতকালই প্রথম খামেনি বক্তব্য রাখলেন। পর্যবেক্ষকরা বলছেন, খামেনি অত্যন্ত কৌশলী বক্তব্য দিয়েছেন। এতে স্পষ্ট বলা হয়নি, তারা পাল্টা হামলা করবে কিনা। খামেনি বলেছেন, এই হামলাকে ‘হালকাভাবে’ নেওয়া উচিত হবে না, আবার ‘অতিরঞ্জিতও’ করা যাবে না।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি জঙ্গি বিমানগুলো তেহরানের কাছে ও ইরানের পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশে ক্ষেপণাস্ত্র কারখানা ও অন্যান্য সামরিক এলাকায় আঘাত হেনেছে।
ইরানি কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের হামলায় তাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। যদিও ইসরায়েলি হামলায় তাদের চার সেনা নিহত হয়েছেন। এ ছাড়া মিসাইল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
ইরান গত ১ অক্টোবর ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে দুই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সেই হামলার প্রতিশোধ নিতেই শনিবার ইরানে পাল্টা হামলা চালায় ইসরায়েল।
এদিকে পাল্টা হামলা চালানোর জন্য ইরান প্রস্তুত আছে বলে জানা যায়। সূত্রটি বলেছে, কোনো সন্দেহ নেই ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব ইসরায়েল পাবে।
০
ইসরায়েলের গণনা ভুল, ইরান ঠিক করে দেবে: খামেনির প্রতিক্রিয়া