চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণ এবং তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা— যথেষ্ট হয়েছে। এবার থামার সময়। শান্তি ও কূটনীতির জয় হোক।”
গত বৃহস্পতিবার (১২ জুন) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক ও আবাসিক স্থাপনায় ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনী ও আইআরজিসির শীর্ষ কর্মকর্তা এবং ৬ পরমাণু বিজ্ঞানীসহ ৭৮ জন নিহত হন।
পাল্টা প্রতিশোধ হিসেবে ইরানও শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ চালায়। তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় একজন নারী নিহত এবং কমপক্ষে ৪৮ জন আহত হন। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বাংকারে আশ্রয় নেন।
এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনও এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার সমর্থন করলেও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন।
তিনি বলেন, ‘আমি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছি। উত্তেজনা হ্রাসে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখা জরুরি।’ সূত্র: এএফপি, আল জাজিরা

০