মা-বাবার স্বপ্নপূরণ কর ইঞ্জিনিয়ারিং হয়ে পছন্দের চাকরি না পেয়ে অন্য পথ ধরেন মেহেরপুরের তরুণ সাহিবুল ইসলাম। যিনি উদ্যোক্তা হিসেবে সাফল্য দেখিয়ে হয়েছেন এক অনুপ্রেরণা।
সাহিবুল ইসলামের বাড়ি মেহেরপুর গাংনীর জুগিন্দা গ্রামে। তিনি ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।
সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার পরও সাহিবুল আজ পুরোদস্তর কৃষি উদ্যোক্ত। মন মতো চাকরি না মিললেও অলস বসে থাকেননি তিনি। কৃষি অফিসের পরামর্শ এবং নিজের ভাগ্য বদলের প্রতিজ্ঞা নিয়ে নিজেদের জমিতে শুরু করেন হাইব্রিড জাতের কাশ্মিরি ও বল সুন্দরী বরই চাষ। সেই সঙ্গে সবজি চাষ ও লিচুর বাগান করেন।
বরই চাষে সফলতাও পেয়েছেন। চাকরি না করেও এখন প্রতি বছর আয় করেন আড়াই থেকে তিন লাখ টাকা। অনেক যুবককে প্রশিক্ষণ আর পরামর্শ দিয়ে কুল চাষে আগ্রহী করে তুলছেন তিনি। হয়ে উঠেছেন জেলার একজন তরুণ কৃষি উদ্যোক্তা।
কৃষি কর্মকর্তারা বলছেন, এই জাতের বরইয়ের পুষ্টিগুণ অনেক বেশি। খেতেও সুস্বাদু, দেখতেও সুন্দর। বল সুন্দরী বরই দেখতে একেবারে আপেলের মতো। যার কোনো কষ নেই। শিক্ষিত যুবকরা চাকরির পেছনে না ছুটে কৃষি উদ্যোক্তা হলে জীবন বদলে যাবে।
সরেজমিনে দেখা যায়, এক একটি গাছে থোকায় থোকায় ঝুলছে বরই। এক গাছে তিন প্রজাতির বরই রয়েছে। কাশ্মিরি, বল সুন্দরী ও দেশি জাতের টক বরই। গাছের পাতার চেয়ে বরইয়ের পরিমাণ দ্বিগুণ। বরইয়ের ভারে মাটিতে নুইয়ে পড়েছে বাগানের প্রতিটি গাছ। সাহিবুলের সাফল্য দেখে অনেক শিক্ষিত তরুণরা বরই ও অন্যান্য ফল চাষে আগ্রহী হচ্ছেন।
সাহিবুল ইসলাম বলেন, ২০১৫ সালে চুয়াডাঙ্গার একটি নার্সারি থেকে ১০০টি চারা গাছ সংগ্রহ করে নিজেদের ৩৩ শতক জমিতে প্রথম রোপণ করি। প্রথম বছরেই সাফল্য পাই। তারপর ২০১৮ সালে ১ একর জমিতে একটি লিচু বাগান করি। লিচু বাগানের সঙ্গে কাশ্মিরি কুল ও আপেল কুল চাষ করে আড়াই লাখ টাকা আয় করি।
তিনি আরও বলেন, প্রতিটি গাছে দুই থেকে তিন বার কুল সংগ্রহ করা যায়। একটি গাছে ৩০ থেকে ৩৫ কেজি কুল পাওয়া যায়। সেই বাগানের কুল গাছে বলসুন্দরী কলম করেছি। কুল চাষে আমার খরচ হয়েছে ১ লাখ টাকা। এবার কুল বিক্রি করে আমার ৩ লাখ টাকা আয় হবে বলে আশা করছি।
সাহিবুল বলেন, এ বছরের নভেম্বর-ডিসেম্বর- মাসে যখন গাছে ফুল আসে তখন থেকে পরিচর্যা শুরু করি। এতে তেমন কোনো কীটনাশক বা রাসায়নিক সার লাগে না। তাছাড়া এক খরচে তিন ফসল ফলাতে পারছি।
সাহিবুলের বাবা ফরিদুল ইসলাম বলেন, কাশ্মিরি ও বল সুন্দরী কুল দেখতে সুন্দর এবং মিষ্টি। ঢাকার ব্যাপারীরা আমাদের সঙ্গে যোগাযোগ করে বাগান থেকে বরই নিয়ে যায়। বিক্রির জন্য কোনো ঝামেলা নেই। এক একটি গাছে ৩০ থেকে ৩৫ কেজি বরই ধরেছে। একবার বিক্রি করেছি। বর্তমানে প্রাতি কেজি বল সুন্দরী কুলের দাম ৫৫ থেকে ৬০ টাকা। কাশ্মিরি কুলের কেজি ৪৫ থেকে ৫০ টাকা। দেশি টক জাতের কুল বিক্রি হয় ৩০ টাকা।
সাহিবুলের দেখাদেখি এক বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে বলসুন্দরী কুল চাষ করেছেন কৃষক মহসিন আলী। তার বাগানের প্রতিটি গাছ কুলে ভরে গেছে। তিনিও দুই লাখ টাকার কুল বিক্রির আশা করছেন।
কুল চাষে আগ্রহী যুবক আলিউল আজিম বলেন, লেখাপড়া শিখে সাহিবুল ভাই কুল চাষে যে সফলতা পেয়েছেন আমিও তার মতো কুলসহ বিভিন্ন ফলের বাগান করে আর্থিকভাবে সাবলম্বী হতে চাই। এজন্য তার সঙ্গে পরামর্শ নিতে এসেছি। সামনের বছর আমি দুই বিঘা জমিতে কুল ও মাল্টা চাষ করব।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, আমাদের সামনে এমন একটি সময় আসছে, যে সময়ে শিক্ষিত ব্যক্তি বা তরুণরা ফল চাষে আগ্রহী হবে এবং তাদের ভাগ্য বদলাবে। ফল বাগান করলে এক জমিতে কয়েক প্রকার ফসল উৎপাদন করা যায়। গাংনীর সাহিবুল তারই এক উদাহরণ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!