স্পোর্টস ডেস্ক: ইউরো কাপে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিকের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে ডেনমার্ক। এদিকে শেষ কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড।
চেক রিপাবলিকের বিরুদ্ধে প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া ডেনমার্ক বিরতির পর কিছুটা ছন্দ হারায়। ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগাল চেক রিপাবলিক। তবে শেষ পর্যন্ত পেরে উঠল না তারা। দারুণ জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠল ডেনিশরা।
টমাস ডেলানি ও কাসপের ডলবার্গের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমান পাত্রিক শিক।
প্রথম থেকেই দুর্দান্ত ফুটবল খেলা শুরু করে দুই দল। আক্রমণ-প্রতি আক্রমণে ভরপুর একটা ম্যাচ শুরু হয় প্রথম থেকেই। তবে ভাগ্যের শিকে সবার প্রথমে ছেড়ে ডেনমার্কেরই। রাইট উইংব্যাক ইয়েন্স স্ট্রিগার লারসেনের কর্নারে মাথা ঠেকিয়ে ৫ মিনিটেই দলকে এগিয়ে দেন বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার টমাস ডেলেনি। ডেলেনি এবার একটু নিচে খেলছিলেন, গোল করাটা ঠিক তার কাজ নয়। সে কারণেই কি না, ডেলেনিকে ভালোভাবে মার্কও করেনি চেক খেলোয়াড়েরা। সেটারই মাশুল দিয়েছে দলটা।
ডেনমার্কের দুই উইংব্যাক লারসেন আর জোয়াকিম মেয়লের খেলা ছিল দেখার মতো। লেফট উইংব্যাক হয়েও ডানপায়ের ব্যবহার করে যেভাবে ৪২ মিনিটে দুর্দান্ত এক ক্রস বক্সে পাঠালেন, সেই অ্যাসিস্টটাকে টুর্নামেন্টের সেরা অ্যাসিস্ট বলা হলেও ভুল বলা হবে না। স্ট্রাইকার ক্যাসপার ডলবার্গের শুধু পা ঠেকালেই হয়ে যেত, যে কাজটা তিনি বেশ ভালোভাবেই করেছেন। ব্রায়ান লাউড্রপ, হেনরিক লারসেন, জন ডাল টমাসন ও ফ্রাঙ্ক আরনেসেনের পাশাপাশি এখন ডেনমার্কের হয়ে ইউরোতে সর্বোচ্চ তিন গোল হয়ে গেল এই ডলবার্গেরও।
দ্বিতীয়ার্ধে আরও উজ্জীবিত হয়ে খেলা শুরু করে চেক প্রজাতন্ত্র। ফলও পেয়ে যায় হাতেনাতে। রাইটব্যাক ভ্লাদিমির কুফলের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত এক ভলিতে ব্যবধান কমান শিক। টুর্নামেন্টে এটা তার পঞ্চম গোল। ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি আপাতত এই ইউরোর সর্বোচ্চ গোলদাতা তিনি। এখনও টুর্নামেন্টে বাদ পড়েনি এমন খেলোয়াড়দের মধ্যে শুধু ডলবার্গ আর ইংল্যান্ডের রহিম স্টার্লিংই আছেন তার পেছনে, তিন গোল নিয়ে।
শেষে বেশ ভালোমতো প্রেস করে খেলেও প্রত্যাশিত গোলটা বের করে আনতে পারেনি চেকরা। ফলে এবার ইউরোতে তাদের যাত্রারও সমাপ্তি ঘটে যায় নব্বই মিনিট শেষে। সেমিফাইনালে ইংল্যান্ড-ইউক্রেন ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে খেলবে ডেনমার্ক।
এদিকে ইউক্রেনের বিরুদ্ধে জোড়া গোল করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। একটি করে গোল করেছেন জর্ডান হেন্ডারসন ও হ্যারি ম্যাগুয়ার। চারটা গোলের তিনটিই এসেছে সেটপিস থেকে, হেডের মাধ্যমে।
২৫ বছর পর ইউরোর সেমি-ফাইনালে উঠল ইংল্যান্ড। সেখানে তারা মুখোমুখি হবে ডেনমার্কের।
প্রথম থেকেই ইউক্রেনের ওপর চড়াও হয়ে বসে ইংল্যান্ড। দ্বিতীয় রাউন্ডে সুইডেনের বিপক্ষে যেমন প্রত্যয়ী ইউক্রেনকে দেখা গিয়েছিল, এই ম্যাচে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। ফলাফল যা হওয়ার তাই হয়েছে। প্রথম থেকেই শেভচেঙ্কোর শিষ্যদের ওপর ছড়ি ঘুরিয়েছে ইংল্যান্ড।
চার মিনিটেই মাঠের বাঁ প্রান্তে লেফটব্যাক লুক শ ও লেফট উইঙ্গার রহিম স্টার্লিংয়ের সুর্দান্ত রসায়নের ফসল ঘরে তোলেন হ্যারি কেন। টুর্নামেন্টের শুরুটা হতাশাজনক হলেও আস্তে আস্তে বেশ ভালোই ফর্মে ফিরছেন ইংলিশ অধিনায়ক। দুর্দান্ত ফিনিশিংয়ে প্রথমেই দলকে এগিয়ে দেন। রহিম স্টার্লিংও বুঝিয়ে দেন আরেকবার, তাকে ঘিরে যতই সমালোচনা হোক না কেন, গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডের আক্রমণে তিনি এখনও তুরুপের তাস।
এরপরে শুধুই সেটপিসের কাহিনি। একেকটা সেটপিস ইউক্রেনের ডি-বক্সে আছড়ে পড়েছে, আর ইউক্রেনিয়ান ডিফেন্ডারদের কাঁপাকাঁপি নজরে পড়েছে বাজেভাবে। পরের তিনটা গোলই সেটপিস থেকে হয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে লেফটব্যাক লুক শ এর দুর্দান্ত এক ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে দলকে আরও এগিয়ে দেন শ এর ক্লাব-সতীর্থ হ্যারি ম্যাগুয়ার।
চার মিনিট পর আবারও শ-এর জাদু। এবার মাথা ঠেকানোর কাজটা করেন অধিনায়ক হ্যারি কেইন। ৫০ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। জয় নিশ্চিত হয়ে যাচ্ছে দেখেই কি না, আস্তে আস্তে মূল একাদশের খেলোয়াড় বদল করা শুরু করেন ইংলিশ কোচ সাউথগেট। ডেকলান রাইসের জায়গায় বদলি হিসেবে নামান হয় লিভারপুলের মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনকে।
৬৩ মিনিটে মেসন মাউন্টের কর্নার থেকে এই হেন্ডারসন হেড করে গোল দিয়ে ব্যবধান ৪-০ করে ফেলেন। ইউক্রেন যে ব্যবধান একেবারেই কমাতে পারেনি। শেষমেশ এই স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!