ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিক্সা চালকের পানির জগের আঘাতে মোশারফ হোসেন (৫৮) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন খোলাপাড়া দুল্লা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাহিদ আহমেদ জানান, সন্ধ্যায় উপজেলার খোলাপাড়া বাজারে খোলাপাড়া মোল্লা বাড়ির সাইদুর রহমানের ছেলে অটোরিকশা চালক ইমরান (৪০) মোশারফ হোসেনের পায়ে রিক্সা তুলে দেয়। এ ঘটনায় দুজনের মাঝে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইমরান পাশের চায়ের দোকানের পানির জগ দিয়ে মোশারফের মাথায় আঘাত করে। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে নিয়ে যাবার সময় পথিমধ্যেই তিনি মারা যান।
পুলিশ কর্মকর্তা আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ঘাতক ইমরানকে আটক করা হয়েছে।

০