করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত আরো এক হাজার ক্রীড়াবিদকে ৭ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিবৃন্দের হাতে ৭০ লক্ষ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল।
চেক বিতরণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল বলেন, করোনাভাইরাস দুর্যোগের শুরু থেকেই সরকার বিভিন্ন ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকদের মানবিক সহায়তা করার চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে বিভিন্ন ফেডারেশনের মাধ্যমে এক হাজার ক্রীড়াবিদকে এক কোটি টাকা দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, ক্রীড়াবিদ ও ক্রীড়া সাংবাদিক সংগঠনের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করেছে সরকার। দেশের তৃণমূল পর্যায়ে অসহায় হয়ে পড়া ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তা করার লক্ষ্যে সরকার ৮টি বিভাগীয় ও ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে প্রায় সোয়া দুই কোটি টাকার চেক বিতরণ করেছে। ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদেরও আর্থিক সহায়তা করা হয়েছে।
তিনি আরও বলেন, আজ তৃতীয় ধাপে আমরা এক হাজার ক্রীড়াবিদকে আরো ৭০ লক্ষ টাকা প্রদান করছি। আর এ সকল উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সার্বিক দিক নির্দেশনায়।
এসময় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সরকারের এ মানবিক সহায়তা কার্যক্রম পরবর্তীতেও অব্যাহত থাকবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের উদ্যোগে দেশব্যাপী অসহায় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, রেফারি, কোচসহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বকে সহায়তা করতে সম্প্রতি ৩ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
চেক বিতরণ অনুষ্ঠানটি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো: আখতার হোসেন। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ ও ক্রীড়াবিদগণ উপস্থিত ছিলেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!