ডেস্ক রিপোর্ট: রাজধানীর পুরান ঢাকার বংশালে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা খেলার মাঠের পাশে ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৩টা ১৮ মিনিটে হাজী মুসা ম্যানশন নামে ভবনটির নিচতলার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ চারজন নিহত ও অন্তত ১৭ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- কবির, মার্কেটের প্রহরী রাসেল, রাসেলের ফুপা আরেক প্রহরী ওয়ালিউল্লাহ বেপারী (৭০) ও চতুর্থ তলার বাসিন্দা ইডেন মহিলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের ঘটনায় ভবন থেকে একজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে অন্তত ২২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করার পর আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজনকে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও বাকিদের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, বৃহস্পতিবার বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা খেলার মাঠের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পাই রাত ৩টা ১৮ মিনিটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর ৩টা ২৫ মিনিটেই ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। এরপর আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আরও ৩টি ইউনিট যুক্ত হয়। এর কিছুক্ষণ পরে আরও ৮টি ইউনিট যুক্ত হয়েছে। মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!