স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগামীকাল মাঠে নামবে টাইগাররা।
দুর্বল হলেও গত রাতে প্রথম ম্যাচে আমিরাতের বিপক্ষে বেশ বেগ পেয়েই জিততে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। তাই দ্বিতীয় ম্যাচে পারফরমেন্সের উন্নতি ঘটানোর লক্ষ্য টাইগারদের।
এদিন প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫৮ রান তুলে বাংলাদেশ। শুরুতে তেমন ভালো না করলেও পরে লড়াকু পুঁজি পায় টাইগাররা। আরব আমিরাত ইনিংসের শেষ পর্যন্ত আফজাল খান ক্রিজে থাকায়, কপালে চিন্তার ভাঁজ ছিলো বাংলাদেশের। শেষ পর্যন্ত ঘাম ঝড়িয়ে জিততে হয়েছে বাংলাদেশকে।
১৭ ওভার শেষে আমিরাতের স্কোর ছিল ৮ উইকেটে ১২৪ রান। তাতে সহজ জয় দেখছিলো বাংলাদেশ। কিন্তু অষ্টম উইকেটে জুনায়েদ সিদ্দিকীকে নিয়ে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেন সাত নম্বরে নামা আয়ান। জুটিতে ২৪ তুলে বাংলাদেশকে চিন্তায় ফেলে দেন তারা।
শেষ ওভারে ১১ রান দরকার পড়ে আরব আমিরাতের। কিন্তু শেষ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে আয়ান-জুনায়েদকে বিদায় দিয়ে স্বস্তির জয় পায় বাংলাদেশ। তবে আরব আমিরাতের জন্য এই হার, জয়ের সমান। ইনিংসের ২ বল বাকী থাকতে ১৫১ রানে গুটিয়ে যায় আরব আমিরাত।
ম্যাচটি জিতলেও টাইগারদের খেলায় কোন উন্নতি চোখে পড়েনি। ব্যাটারদের ব্যর্থতা অব্যাহত থাকলেও, নিজের ফর্ম ধরে রেখেছেন আফিফ হোসেন। তার অপরাজিত ৭৭ রানের সুবাদেই ১৫৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ফিল্ডিংয়ের সমস্যাটা ভলোভাবে আবারও ফুটে উঠে। ক্যাচ ড্রপ, ফিল্ডিং মিস বাংলাদেশের জন্য বড় চিন্তার বিষয়।
অনেকদিন পর সিনিয়র খেলোয়াড় ছাড়াই এমন একটি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। তবে আফিফ হোসেন মনে করেন, সিনিয়রদের অনুপস্থিতি কোন প্রভাব ফেলবে না। কারণ দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে বাংলাদেশ।
আমিরাত সফরে বাংলাদেশ দল : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!