ডেস্ক রিপোর্টঃ ১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জাতির পিতা ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ জামাতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের এ দিনে (১৬ ফেব্রুয়ারি) রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘির ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০০৯ সালের ৯ মে মারা যান।
তিনি ১৯৫৬ সালে রংপুর জিলা স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৫৮ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাস করেন। ১৯৬৭ সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডক্টরেট ডিগ্রি লাভ করেন তিনি।
ড. এম এ ওয়াজেদ মিয়া পরমাণুশক্তিকে মানবকল্যাণের উপাদান হিসেবে বিবেচনা করেছেন। তিনি বিশ্বাস করতেন, প্রযুক্তি যখন মানবিক চিন্তাধারা দ্বারা তাড়িত হয়, তখন তা ইতিবাচক মৌলিক শক্তিতে পরিণত হয়। বঙ্গবন্ধুর দর্শন থেকে উৎসারিত দেশপ্রেম তাঁর প্রযুক্তিচিন্তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এর সঙ্গে পরমাণুশক্তির গবেষণা, সম্প্রসারণ ও ব্যবহারের জন্য যে একটা আত্মপরিচয় দরকার তা ড. এম এ ওয়াজেদ মিয়া মনে-প্রাণে বিশ্বাস করতেন।
পরমাণুশক্তি নিয়ে গবেষণা করতে গেলে তেজস্ক্রিয়তার ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে। এ বিষয়টি ড. এম এ ওয়াজেদ মিয়াকে খুব ভাবিয়েছে, তবে এর সমাধানের পথটিও তিনি বের করে এনেছেন। গবেষণারত মানুষকে তেজস্ক্রিয়তা বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে তিনি আণবিক শক্তি কমিশনে পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণ বিভাগ প্রতিষ্ঠা করেন। নিভৃতচারী এই মানুষটি বাংলাদেশকে পরমাণুশক্তিতে এগিয়ে নেওয়ার লক্ষ্যে অনেক গবেষকের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছেন। তিনি নিজেও পরমাণু গবেষণায় সম্পৃক্ত ছিলেন।
ড. এম এ ওয়াজেদ মিয়া পরমাণুশক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে যে গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন, তা এখন সারা বিশ্বের সম্পদে পরিণত হয়েছে। তাঁর সে গবেষণালব্ধ জ্ঞান থেকে নতুন নতুন মৌলিক ও ফলিতজ্ঞান সৃষ্টি হয়েছে। যার প্রভাব পড়েছে দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে। ইংল্যান্ড, জার্মানি, ইতালির মতো উন্নত দেশগুলোতে তিনি নিউক্লিয়ার বিজ্ঞানের ওপর দিনের পর দিন, রাতের পর রাত গবেষণা করেছেন সেখানে থেকে যাওয়ার জন্য নয়। বরং সেখান থেকে অর্জিত জ্ঞান ও ধারণা তিনি যাতে পরমাণুবিজ্ঞানের উৎকর্ষে কাজে লাগাতে পারেন, এটিই ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য।
সারা পৃথিবী যখন পরমাণুশক্তিকে ধ্বংসযজ্ঞের হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে, তখন তিনি পরমাণুশক্তিকে মানুষের কল্যাণের কাজে লাগানোর গবেষণা যেমন করেছেন, বাস্তবে তা প্রয়োগ করেও দেখিয়েছেন। ড. এম এ ওয়াজেদ মিয়া আণবিক শক্তি কমিশনের অধীনে চট্টগ্রামে রেডিয়েশন টেস্টিং ল্যাবরেটরি মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন। এই ল্যাবরেটরির মাধ্যমে বিদেশ থেকে দুধসহ যেসব খাদ্যদ্রব্য আমদানি করা হয়, তাতে কোনো তেজস্ক্রিয়তা আছে কি না তা পরীক্ষা করে দেখা হয়।
১৯৯৭ সালে ড. এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান থাকাকালীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন, যা আগে কেউ ভেবে দেখেননি। বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় আলোকিত হয়ে ওঠা ড. এম এ ওয়াজেদ মিয়ার নিরন্তর প্রচেষ্টায় বাংলাদেশ আজ পৃথিবীর পারমাণবিক ক্লাবের ৩২তম সদস্য দেশ। এটা আমাদের সবার জন্য গর্বের আর মর্যাদার।
কৃষির উন্নয়নকে অন্তরে ধারণ করে ১৯৭২ সালের জুলাই মাসে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের ‘বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’ তাঁর প্রচেষ্টায় গড়ে ওঠে। কৃষিতে স্বনির্ভরতা অর্জনে বঙ্গবন্ধুর অনুপ্রেরণা ড. এম এ ওয়াজেদ মিয়াকে প্রভাবিত করেছে নানাভাবে।
আধুনিক বিজ্ঞানভিত্তিক গবেষণার স্বপ্নদ্রষ্টা ও প্রাণ পুরুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী হিসেবে ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধীনে বিজ্ঞান গবেষণার জন্য দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্ বিজ্ঞানাগার এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!