ডেস্ক রিপোর্ট: আদমশুমারিতে এবার আলাদা পরিচয় পাচ্ছেন হিজড়ারা। নারী বা পুরুষ নয়, প্রথমবারের মতো এবার আদমশুমারিতে লৈঙ্গিক পরিচয়ে গণনা করা হবে তাদের।
এ বছরই ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে। এবার আদমশুমারিতে হিজড়ারা পুরুষ-নারীর পাশাপাশি হিজড়া লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন। সমাজসেবা অধিদফতরের হিসেবে দেশে ১০ হাজারের কিছু বেশি হিজড়া রয়েছে। তবে এই সংখ্যাটি অনেকটা অনুমাননির্ভর। তবে হিজড়াদের মতে, সারাদেশে তাদের সংখ্যা লাখের কম নয়। বিভিন্ন ডেরাতে যে গুরু মায়েরা থাকে তাদের কাছে কিন্তু সঠিক সংখ্যা আছে। তাদের সঙ্গে আলোচনা করে যদি আদমশুমারিটা করা হয় তাহলেই সঠিক সংখ্যাটা পাওয়া যাবে।
এদিকে সংখ্যার এই বিভ্রান্তি দূর করতে, ২০২১ সালের আদমশুমারিতে প্রথমবারের মতো নারী-পুরুষের বাইরে হিজড়া হিসেবে অন্তর্ভুক্তির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হিজড়ারা।
সরকার বলছে, দেশে হিজড়াদের প্রকৃত সংখ্যা নির্ণয় করা গেলে তাদের জীবনমান উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা সহজ হবে। হিজড়ারা বিষয়টিকে স্বাগত জানালেও খুব বেশি আশ্বস্ত হতে পারছেন না। তারা মনে করেন, এরকম বেশ কিছু উদ্যোগ আগেও নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু তাদের জীবনে খুব বেশি প্রভাব ফেলেনি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!