৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারতের নারী ক্রিকেট দল। আজ বিকেল ৪টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম ম্যাচ। সিরিজের সবকয়টি ম্যাচই একই মাঠে হবে। ভারতের নারী দলের নেতৃত্ব দিচ্ছেন ব্যাটিং অলরাউন্ডার হারমানপ্রিত কৌর। আর বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন উইকেটকিপার ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি।
সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশ-ভারত লড়াইয়ে টানটান উত্তেজনা থাকে এবং স্নায়ুচাপে ম্যাচ হয়ে থাকে। তবে সেটা অবশ্য ছেলেদের ক্রিকেটেই দেখা গেছে। নারীদের ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতাও সম্প্রতি নজর কেড়েছে দর্শকদের।
গত কয়েকদিন তীব্র গরমের মধ্যেই সিলেটে অনুশীলন করেছে দুই দল। ভারতের বিপক্ষে গত বছর জুলাইয়ে ৩ ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। তবে সবকয়টি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হয়।
এরপর এশিয়ান গেমসে তেমন ভালো কাটেনি নিগার সুলতানা জ্যোতিদের। তবে ঘরের মাটিতে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে এবং দক্ষিণ আফ্রিকা সফর শেষ করেছে ১-১ সমতায় সিরিজ ড্র করে। যদিও বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্বের শীর্ষ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে দাঁড়াতেই পারেনি জ্যোতিরা। চলতি মাসের শুরুতে শেষ হওয়া সিরিজের ৩ ম্যাচেই বড় ব্যবধানে অজি নারীদের কাছে হেরে যায় টাইগ্রেসরা।
জুলাইয়ে শ্রীলংকার মাটিতে এশিয়া কাপ এবং সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ খেলার আগে ভারতের বিপক্ষের এ সিরিজকে বড় প্রস্তুতি মনে করা হচ্ছে। এখন পর্যন্ত ১৭ বার মুখোমুখি লড়াইয়ে র্যাংকিয়ের ৩ নম্বর দল ভারত ১৪ বার এবং ৯ নম্বর দল বাংলাদেশ ৩ বার জয়লাভ করে।

০