আজ ঐতিহাসিক ৪ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চাবাগানের ম্যানেজারের বাংলোতে মুক্তিযুদ্ধের সামরিক ও রাজনৈতিক নেতাদের বৈঠকে দেশকে স্বাধীন করার শপথ এবং যুদ্ধের রণকৌশল গ্রহণ করা হয়।
এ বৈঠকেই দেশকে স্বাধীন করার শপথ এবং যুদ্ধের রণকৌশল গ্রহণ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তৎকালীন মেজর সি আর দত্ত, মেজর জিয়াউর রহমান, কর্নেল এম এ রব, ক্যাপ্টেন নাসিম, মেজর খালেদ মোশাররফ, মেজর কে এম সফিউল্লাহ, মেজর কাজী নূরুজ্জামান, মেজর শাফায়াত জামিলসহ সেনা ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন ২৭ জন কর্মকর্তা।
সেই বৈঠকে অংশ নেন প্রধান সেনাপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মুহাম্মদ আতাউল গণি ওসমানী ও সহ-সর্বাধিনায়ক এম এ রব। ওই বৈঠকেই এম এ জি ওসমানীকে সর্বাধিনায়ক মনোনীত করা হয়। প্রণয়ন করা হয় স্বাধীনতাযুদ্ধের নকশা বা রণনীতি। সেখানেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে শপথ নেন এম. এ. জি ওসমানী। দুর্গম স্থানের সেই বাংলোয় বৈঠক শেষে নিজের পিস্তলের ফাঁকা গুলি ছুড়ে যুদ্ধ পরিচালনার আনুষ্ঠানিক ঘোষণাও দেন তিনি।
ওই বৈঠক থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে পুরো দেশকে প্রথমে ৪টি সেক্টরে এবং পরে ১১টি সেক্টরে ভাগ করা ও সেক্টর কমান্ডার নির্ধারণ করা হয়। বৈঠক থেকে এস কে ফোর্স ও জেড ফোর্স গঠনের সিদ্ধান্ত আসে। মহান মুক্তিযুদ্ধে বড় ভূমিকা রেখেছিল এই দুটি বাহিনী। তা ছাড়া অংশগ্রহণকারীরা একটি রাজনৈতিক সরকার গঠনের ওপরও গুরুত্ব আরোপ করেছিলেন। মুক্তিযুদ্ধবিষয়ক আরও কিছু অতিগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছিল এই বৈঠক থেকেই।
মুক্তিবাহিনীর বিভিন্ন অভিযান পরিচালনা করা ছাড়াও তেলিয়াপাড়া চা বাগানে মুক্তিযোদ্ধাদের একটি বড় প্রশিক্ষণ ক্যাম্প গড়ে ওঠে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীসহ কয়েকটি সেক্টরের কমান্ডারগণ বিভিন্ন সময়ে তেলিয়াপাড়া সফর করেন। ম্যানেজার বাংলোসহ পার্শ্ববর্তী এলাকা ছিল মুক্তিযুদ্ধের সংগঠক ও সেনানায়কদের পদচারণায় মুখরিত। ১৯৭১ সালের ২১ জুনের পরে পাকিস্তান সেনাবাহিনীর প্রচণ্ড আক্রমণের কারণে তেলিয়াপাড়া চা বাগানে স্থাপিত সেক্টর হেড কোয়ার্টার তুলে নেয়া হয়। দেশ স্বাধীন হওয়ার পর ২, ৩ ও ৪নং সেক্টরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে তেলিয়াপাড়া চা বাগান ম্যানেজার বাংলোর পেছনেই ছোট্ট পাহাড়ের ওপর নির্মিত হয় বুলেট আকৃতির মুক্তিযুদ্ধের প্রথম স্মৃতিসৌধ। ১৯৭৫ সালের জুন মাসে এ স্মৃতিসৌধের উদ্বোধন করেন সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ বীর উত্তম পিএসসি।
২০১১ সালের ৭ মে মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করার কথা ঘোষণা করা হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। মুক্তিযোদ্ধারা বলছেন, তেলিয়াপড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান স্মৃতিবিজড়িত স্থান। অবশ্যই এটিকে সংরক্ষণ করতে হবে। অবিলম্বে সেখানে রেস্ট হাউজ, টয়লেট নির্মাণসহ উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের দাবি জানান তারা। পাশাপাশি ঐতিহাসিক বাংলোটিকে জাদুঘর করার দাবিও দীর্ঘদিনের।

০