বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানকারী মুক্তিযোদ্ধাদেরকে তাদের অবদানের ভিত্তিতে বাংলাদেশ সরকার বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম, বীর বিক্রম ও বীরপ্রতীক উপাধিতে ভূষিত করেন। মোট ১৭৪ জন মুক্তিযোদ্ধাকে এই তৃতীয় সর্বোচ্চ উপাধিতে ভূষিত করা হয়। তাদেরই একজন কর্নেল শাফায়াত জামিল। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত করেন। আজ সেই বীরের ৭৩তম জন্মদিন।
শাফায়াত জামিল ১৯৪০ সালের পহেলা মার্চ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার খড়গমারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা এ এইচ এম করিমউল্লাহ ছিলেন ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস (জুডিশিয়াল) অফিসার এবং মা লায়লা জোহরা বেগম ছিলেন গৃহিণী। তার স্ত্রীর নাম রাশিদা শাফায়াত। তাদের তিন ছেলে।
শিক্ষাজীবনে তিনি ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তান মিলিটারি একাডেমীর শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনের তিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন। ১৯৬৪ সালে পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশনপ্রাপ্ত হন। মুক্তিযুদ্ধের সময় তিনি চতুর্থ বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। সম্ভাব্য ভারতীয় আগ্রাসনের কথা বলে কুমিল্লা সেনানিবাসে অবস্থিত এই রেজিমেন্টের দুটি কোম্পানিকে ১৯৭১ সালের ১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় পাঠায় পাকিস্তানি সেনারা। একটি কোম্পানির নেতৃত্বে ছিলেন তিনি।
১৯৭১ সালের মার্চে জামিল পাকিস্তান সেনাবাহিনীতে মেজর পদে উন্নীত হন এবং ২৬ মার্চ সদ্য স্বাধীনতা ঘোষণা করা বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার খবর জানতে পেরে তিনি পাকিস্তান সেনাবাহিনী অন্যান্য বাঙালী অফিসার এবং ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (ডাকনাম বেবি টাইগার্স) সেনাদের সাথে সেনাবাহিনী ত্যাগ করেন। ১০ অক্টোবর সিলেট সেক্টরে বদলি হয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি সেক্টর-১১ এর অধীনে বাংলাদেশ ফোর্সের অফিসার হিসেবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জুন মাসে তিনি সেক্টর ১১ এর অধীনে ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার হিসাবে নিয়োগ পান। ১১ অক্টোবর ১৯৭১ মেজর শাফায়াত জামিলের নেতৃত্বে ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সিলেটের ছাতকের যুদ্ধে অংশ নেয়। যুদ্ধে ৩৬৪ জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেন তারা।
’৭১-এর ২৬ নভেম্বর ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টের ৩টি কোম্পানি সিলেটের রাধানগরে পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থানে আক্রমণ করলে তা ব্যর্থ হয়। পাকিস্তানিদের পাল্টা আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়। এরপর ২৭ নভেম্বর গভীর রাতে শাফায়াত জামিলের নেতৃত্বে প্রায় ১৫০ জন মুক্তিযোদ্ধার দ্বারা ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টের জন্য ছোটখেল মুক্ত করার অভিযান পরিচালনা করান মিত্রবাহিনীর জেনারেল গিল। ধানখেতের মধ্য দিয়ে এগিয়ে যান তারা পাকিস্তানি সেনাদের অবস্থানের দিকে। অবস্থানের কাছাকাছি গিয়ে ক্ষিপ্রতার সঙ্গে গুলি করতে করতে তারা পাকিস্তানি সেনাদের বিভিন্ন বাংকারের দিকে এগিয়ে যান। কয়েকটি বাংকারে হাতাহাতি যুদ্ধ হয়। আক্রমণের তীব্রতায় পাকিস্তানি সেনারা পালিয়ে যাওয়ায় মাত্র ২০ মিনিটের মধ্যে ছোটখেল মুক্তিযোদ্ধাদের দখলে চলে আসে। ভোরের আলোয় অবস্থান সুদৃঢ় করতে তদারকি করেন শাফায়াত জামিল। এসময় ডান কোমরে গুলি লেগে গুরুতর আহত অবস্থায় ফিল্ড হাসপাতালে ভর্তি হন তিনি।
স্বাধীনতা যুদ্ধের পরে জামিল লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন এবং বীর বিক্রম পদক লাভ করেন। ১৯৭৪ সালে কর্নেল পদে উন্নীত হন এবং ৪৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার নিযুক্ত হন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর তিনি এবং খালেদ মোশাররফ খন্দকার মোস্তাক আহমদের বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘটান। ৬ নভেম্বর মোস্তাক রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান এবং বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম তার স্থলাভিষিক্ত হন। ৭ নভেম্বর এক পাল্টা অভ্যুত্থানে খালেদ মোশাররফকে হত্যা করা হয় এবং কর্নেল জামিল গ্রেফতার হন। জামিল ১৯৮০ সালের ২৬ মার্চ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত হন।
জামিল ২০১২ সালের ১১ আগস্ট ঢাকার উত্তরায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর পাল্টা অভ্যুত্থানে খালেদ মোশাররফের সঙ্গী শাফায়াত জামিলকে পূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। স্বাধীনতার যুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম শাফায়াত জামিলকে দেশবাসী আজীবন স্মরণ রাখবে।

০