ঝালকাঠির রাজাপুরে চাঁদা না পেয়ে এক গৃহবধূর গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের বাসিন্দা নার্গিস বেগমের দাবি—তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
বুধবার সকালে বাড়ির পাশের মাঠ থেকে নার্গিস বেগমের গরুটি তুলে নিয়ে যান বেল্লাল খান (৫৮)। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কর্মী এবং বিএনপির রাজাপুর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
নার্গিস জানান, তাঁর স্বামী আবু বক্কর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত বছর ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে। এরপর থেকেই বেল্লাল চাঁদা দাবি করে আসছিলেন। দাবি করা ২০ হাজার টাকা দিতে না পারায় গরু নিয়ে যান বেল্লাল। এমনকি গত বছর তাঁর স্বামীর মোটরসাইকেলটিও তিনি কেড়ে নেন বলে অভিযোগ করেন নার্গিস।
বৃহস্পতিবার সকালে গরুর বাছুর ও শিশুসন্তানকে সঙ্গে নিয়ে নার্গিস হাজির হন ঝালকাঠির আদালতপাড়ায়। এক আইনজীবীর চেম্বারের সামনে দাঁড়িয়ে তিনি বিচারের আশায় চোখের পানি ফেলেন। বাছুরটি মাকে খুঁজে কান্না করছিল—এই দৃশ্য দেখে আদালতপাড়ায় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
অভিযুক্ত বেল্লাল খান অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, “নার্গিসের স্বামীর কাছে আমার ২০ হাজার টাকা পাওনা রয়েছে। টাকা না পেয়ে গরু নিয়ে গেছি। টাকা দিলে ফেরত দিয়ে দেব।”
এ ঘটনায় স্থানীয় এক সালিস সভাও বসে। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কালাম আজাদের ভাতিজা চমন মিয়া। তিনি নার্গিসকে টাকা দিয়ে গরু ছাড়িয়ে নিতে বলেন। কিন্তু টাকার জোগান দিতে না পারায় গরুটি এখনও ফেরত পাননি তিনি।
রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “বেল্লালের কিছু পাওনা রয়েছে। আমি বলব যেন মাসিক কিস্তির ভিত্তিতে হলেও গরুটি ফেরত দেন।”
এ বিষয়ে রাজাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হবে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি ব্যক্তিগতভাবে নার্গিস বেগমের সঙ্গে কথা বলব।”
সুত্র: প্রথম আলো
০
আওয়ামী লীগ নেতার স্ত্রীর গরু তুলে নিল বিএনপির কর্মী, শিশু ও বাছুর নিয়ে হাজির আদালতে