পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সাইবার জগতের কোনো সীমারেখা নেই, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ের জগতে এই সুযোগকে কাজে লাগাতে হবে।
রোববার (২৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’ উপলক্ষে আয়োজিত ‘সেমিনার অন স্মল আইডিয়াস, বিগ ইমপ্যাক্ট: দি পাথ ফ্রম ফ্রিল্যান্স টু এন্ট্রেপ্রেনিউরশিপ‘ শীর্ষক সেমিনারে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
তিনি বলেন, সাইবার জগতের সীমা অসীম। এই জগতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কোনো পাসপোর্ট কিংবা ভিসার প্রয়োজন হয় না। দেশের তরুণদের এই সুযোগকে কাজে লাগাতে হবে। দেশের তরুণদের ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে, দীপ্ত পদক্ষেপে সাহসের সঙ্গে।
ডিজিটাল বাংলাদেশের পথ ধরে দেশ এখন স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে ডিজিটাল বাংলাদেশ কনসেপ্টকে পরিচিত করেছেন প্রধানমন্ত্রী। যে ধারণা আজ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। স্মার্ট বাংলাদেশের মূল সূত্র হলো গতি। এই গতির সঙ্গে তাল মিলিয়ে যারা এগিয়ে যেতে পারবে না তারা পিছিয়ে পড়বে।
এসময় দেশের আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ে জড়িত তরুণ সমাজকে এই গতি ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান এম এ মান্নান।
সেমিনারে বিশিষ্ট তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি বলেন, বাংলাদেশে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে রয়েছে। এ জন্য সরকারের মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতা দায়ী।
তিনি আরও বলেন, এছাড়া জনপ্রিয় অনলাইন পেমেন্ট সার্ভিস প্রতিষ্ঠান পেপাল বাংলাদেশে এখনও চালু হয়নি। এতে দেশের ফ্রিল্যান্সার ও আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলো বিদেশি গ্রাহকদের সঙ্গে লেনদেনে জটিলতার সম্মুখীন হচ্ছেন। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনটাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) পরিচালক ডা. তানজিবা রহমান বলেন, ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সঠিকভাবে পরিকল্পনা করা। পাশাপাশি তরুণ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলে করতে হবে।
তিনি আরও বলেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আর্থিক লেনদেন করলে ব্যাংকের ঋণসহ অন্যান্য আর্থিক সহযোগিতা এবং সরকারি সহযোগিতা পাওয়া সহজ হবে। এছাড়া উদ্যোক্তা হিসেবে সুনাম বৃদ্ধির জন্য ক্লায়েন্টদের সঙ্গে কথা ও কাজে মিল রাখতে হবে।
উল্লেখ্য, দেশের আইটি খাতের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন বাক্কো এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) যৌথ উদ্যোগে ঢাকায় ২২ ও ২৩ জুলাই দুই দিনব্যাপী আয়োজিত হচ্ছে ‘বিপিও সামিট ২০২৩’।
০
আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ কাজে লাগাতে হবে : পরিকল্পনামন্ত্রী