নজরকাড়া গ্ল্যামারে শোবিজ মাতিয়ে চলেছেন দেশের অন্যতম শীর্ষ নায়িকা বিদ্যা সিনহা মিম। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন তিনি। সিনেপাড়ায় যেখানে ফ্লপের মিছিল, সেখানে তার অভিনীত ‘পরাণ’ সিনেমাটি ব্যবসাসফল হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বাজিমাত করেছে।
সিনেমাটিতে মিমের চরিত্রের প্রশংসা করছেন দর্শক। চলতি মাসেই মুক্তি পাচ্ছে নায়িকার আরেক সিনেমা ‘দামাল’। যেটি নিয়ে যারপরনাই উচ্ছ্বসিত ক্যারিয়ারে তুঙ্গে থাকা এ নায়িকা।
এর মধ্যেই শনিবার রাতে ফেসবুকে এক পোস্টে ক্ষোভে ফেটে পড়লেন মিম। পুরনো একটি প্রবাদ মনে করিয়ে দিয়ে তিনি লিখলেন— ‘অহঙ্কার পতনের মূল... জাস্ট ওয়েট অ্যান্ড সি।’
অভিনেত্রীর এই স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সমালোচকরা নানা জল্পনা-কল্পনায় মেতে উঠেছেন।
কাকে নিয়ে মিমের এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া? জানতে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা কৌতূহলী হয়ে ওঠেন। স্ট্যাটাসে নানা মন্তব্য করে নিজেদের আগ্রহ ও মতামত প্রকাশ করছেন ভক্তরা। কেউ টেনে আনছেন শাকিব খানকে, কেউ আবার বুবলী-পূজা চেরি প্রসঙ্গে শাকিবকে।
তবে এ বিষয়ে মিম বলেন, 'এটি আসলে তেমন কিছুই না। এ প্রবাদ আমার অনেক পছন্দ, তাই ফেসবুকে ভাগাভাগি করেছি। আর যদি কিছু থাকে আমার বার্তার মধ্যে, সেটি সময় হলে বলব।
প্রসঙ্গত, ‘দামাল’ সিনেমায় রাজ-মিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমি, নাজমুস সাকিবসহ আরো অনেকে। মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক রায়হান রাফী। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ্দৌলা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!