ফাইরুজ অবন্তিকা আমার কন্যাসম। তার মৃত্যু আমাকে ভয়াবহ আঘাত দেয়। মেয়েটা ১৫ মার্চ ২০২৪ রাত ১০টার দিকে কুমিল্লা শহরের বাগিচাগাঁও ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার বাসায় আত্মহত্যা করে। তার মৃত্যুর পরদিন, ১৬ মার্চ আমরা জানতে পারি কাজী ফারজানা মীম নামের আরেক শিক্ষার্থীর উপর ঘটে যাওয়া হৃদয় বিদারক যৌন হয়রানির ঘটনা।
আমরা জানলাম সেও একজন পোটেনশিয়াল অবন্তিকা। তাকে বাঁচাতে হলেও তার উপর নির্যাতনকারী শিক্ষকের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো উচিত। অথচ আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিশাল অংশেরই কোনো প্রতিবাদ দেখি না। শুধু মাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রতিবাদ নজরে এসেছে।
বিশেষ করে যেই শিক্ষকরা রাজনীতি করে শিক্ষকদের নেতা হয়েছেন সেই শিক্ষক নেতাদের কোনো প্রতিবাদ দেখেছেন? সরকারি দল করা কোনো শিক্ষক নেতাদের প্রতিবাদ করতে দেখেছেন? সামান্য ইস্যুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিবৃতি দেয়, প্রতিবাদ করে। অথচ আজকে তারা নীরব। সরকারি দলের ছাত্র সংগঠনগুলোও বোবায় ধরা রোগে আক্রান্ত।
অথচ আমরা যখন ছাত্র ছিলাম তখন এইরকম কোনো ঘটনা ঘটলে প্রতিবাদে আকাশ বাতাস প্রকম্পিত হতো। তাহলে রাজনীতি কি কেবল ফায়দা লোটা আর স্বার্থের জন্য? রাজনীতির গতি পরিবর্তিত হয়ে গেছে। এখন আর মানুষের জন্য কেউ রাজনীতি করে না। রাজনীতি এখন পেশা, সেবা নয়।
সবচেয়ে অবাক লাগে, যখন কোনো ঘটনা ঘটে তখনই ভিকটিম ব্লেইমিং শুরু হয়ে যায়। যেন সব দোষ ভিকটিমের। আর অবন্তিকা যেহেতু বাবাহীন ক্ষমতাহীন নারী এটা করাও অনেক সহজ হয়ে গেছে। শোনা যাচ্ছে, সহকারী প্রক্টর দ্বীন ইসলামের চেতনা বর্তমান প্রেক্ষাপটে একদম ঠিকঠাক। দ্বীন ইসলাম ১/১১-এর বিখ্যাত ছবি (যা অন্তর্জালে ঘুরছে) ফেরি করে উপরে ওঠার সিঁড়ি বানিয়েছে।
আবার তার পক্ষে দাঁড়িয়েছে একাত্তর টেলিভিশন। একটি সাক্ষাৎকার তারা এমনভাবে প্রচার করছে যেন সব দোষ অবন্তিকার আর দ্বীন ইসলাম একদমই নির্দোষ। কিছুই জানে না। আর আবু শাহেদ ইমনের বিরুদ্ধে যৌন হয়রানির ভয়াবহ অভিযোগ এনেছে কাজী ফারজানা মীম। আবু শাহেদ ইমনও চ্যানেল আইয়ের একজন কর্মকর্তা। সবকিছুই কি পচে গেল? এই পচা গলা সমাজ কি সংস্কার যোগ্য?
...কোনোদিন তো গেস্টরুমে নিয়ে টর্চারের কথা শুনিনি। আমাকে তো আমার কন্যাকে নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় না। বাংলাদেশের হাজার হাজার বাবা-মায়ের সন্তান এখন ইউরোপ-আমেরিকায় লেখাপড়া করে। ওদের লেখাপড়া করতে পাঠিয়ে সবাই নিশ্চিন্তে থাকে।
আমি ভাবি, আমার কন্যাও যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। আবাসিক হোস্টেলে থাকছে। সেই হোস্টেলের প্রতি ফ্লোরের এক পাশে ছাত্ররা আরেক পাশে ছাত্রীরা থাকছে। আমার কন্যা অনেক রাত পর্যন্ত লাইব্রেরিতে পড়ে। রুমে আসে শুধু ঘুমাতে। ল্যাবে কাজ করে যখন তখন। ওর শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কনফারেন্স বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা রিসার্চ ল্যাবে নিয়ে গিয়েছে এবং সেইখানে হোটেলে থাকতে হয়েছে।
এই গল্প শুধু আমার কন্যার ক্ষেত্রেই না। দেশ থেকে প্রতি বছর হাজার হাজার ছেলেমেয়ে যাচ্ছে তাদের সবারই গল্প। অনেকেই ক্যাম্পাসের বাহিরে আলাদা বাসা ভাড়া করে প্রতিটা ছেলেমেয়ে আলাদা রুমে মিলেমিশে একসাথে থাকে। আমরা বিগব্যাং সিরিজ কিংবা ফ্রেন্ডস সিরিজেও এমন দেখি।
কত আনন্দের সাথে ছেলেমেয়ে একসাথে থাকে। সবার আড্ডা দেওয়ার জন্য কমন স্পেস আছে। সেইখানে একসাথে হয়ে আড্ডা দেয়। কোনো মারামারি নেই। কোনো রাজনীতি নেই। কেবলই লেখাপড়া অথবা নানা সামাজিক ইস্যু নিয়ে আড্ডা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!