নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক এই দিন’। দৈনিক এই দিন ছাড়াও আরও ১১টি অনলাইন নিউজ পোর্টালকে অনুমোদন দেয় মন্ত্রণালয়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ড. ভেনিসা রড্রিক্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেয়া হয়।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
নতুন নিবন্ধন পাওয়া অনলাই নিউজ পোর্টাল ‘দৈনিক এই দিন’ এর কোড নম্বর ২৫৪১।
নিবন্ধনের অনুমতি পাওয়া আরও ১১টি নিউজ পোর্টাল হলো- দেশের খবর ডট কম, স্বাধীন আলো ডট কম, বাংলার চিঠি ডট কম, খুলনা টাইমস ডট কম, তাজা খবর ডট কম, গিরিদর্পণ ডট কম, একাত্তর বাংলা ডট কম, দ্য পিপলস নিউজ ২৪ ডট কম, নারদ বার্তা ডট কম, নতুন কথা ডট কম, ডেইলি খবর ২৪ ডট কম।
