দীর্ঘদিন কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় চার পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— ডিএমপির সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস, র্যাব-১৪-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকমের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান এবং পুলিশ সদর দপ্তরে সংযুক্ত সাবেক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আফজালুন নেছা।
প্রজ্ঞাপন অনুযায়ী, মিশু বিশ্বাস আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে ছুটি নিয়ে বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরে কর্মস্থলে যোগ দেননি। জুয়েল চাকমা ছুটি শেষে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। আফজালুন নেছা মৌলিক প্রশিক্ষণে যোগ না দিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। আর মাহমুদুল হাসান ওমরাহ পালনের ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চার কর্মকর্তার বিরুদ্ধেই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় তদন্ত সম্পন্ন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত পর্যালোচনা করে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাদের চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে। আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!