অনন্ত জলিলের নাম ও ভিডিও ব্যবহার করে অনলাইনে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও জুয়ার অ্যাপ প্রচার করা হচ্ছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভক্ত ও অনুসারীদের সতর্ক করেছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা ও প্রযোজক।
বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনন্ত জলিল জানান, তার নাম ব্যবহার করে ভুয়া অ্যাপ ও ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এমনকি এআই প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠ ও ছবি সম্বলিত ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।
ফেসবুকে দেওয়া ওই পোস্টে অনন্ত জলিল লেখেন, আমি লক্ষ্য করছি যে কিছু অসাধু ব্যক্তি বা চক্র আমার নাম ব্যবহার করে ফেক অ্যাপ ও ওয়েবসাইট (বিশেষ করে ক্যাসিনো বা জুয়া সংক্রান্ত) প্রচার করছে। এ ছাড়া এআই প্রযুক্তি ব্যবহার করে আমার নামে ভুয়া ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
অনন্ত জলিল আরও লেখেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই, এই ধরনের কোনো অ্যাপ, ওয়েবসাইট বা ভিডিওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সবার কাছে অনুরোধ, আপনারা এসব ভুয়া প্রচারণা থেকে বিরত থাকুন এবং কোনোভাবেই এতে জড়াবেন না।
সতর্কবার্তায় তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, অনুগ্রহ করে শুধুমাত্র আমার ভেরিফাইড ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ অনুসরণ করুন। অন্য কোথাও আমার নাম ব্যবহার করে কোনো পোস্ট বা ভিডিও দেখলে বিভ্রান্ত হবেন না। আপনাদের সচেতনতা ও সহযোগিতা কামনা করছি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!