ফিচার ডেস্কঃ বাঙালির শুভচেতনার মাস ফেব্রুয়ারি। ভাষার মাস ফেব্রুয়ারি। ছোট্ট সোনামণির মুখে আধো আধো বুলিতে ‘অ আ ক খ’ বলার ইতিহাসের গল্পের মাস ফেব্রুয়ারি। ১৯৫২ এর এ ফেব্রুয়ারি মাসেই রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন ভাষা সৈনিক রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেকে।
ফেব্রুয়ারি মাস এলেই বাঙালির হৃদয়ে জেগে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটির মর্মবোধ। বাঙালির কাছে এই মাস ভাষার মাস, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস। তাই তো বাঙালি জাতি পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে ভালোবাসা জানায় ভাষা শহীদদের প্রতি।
‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’ পাকিস্তান সরকারের এমন ঘোষণার প্রেক্ষাপটে পূর্ব বাংলায় অবস্থানকারী বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয়। জাগে বিরূপ প্রতিক্রিয়া। পূর্ব বাংলার বাংলাভাষী মানুষ আকস্মিক ও অন্যায্য এ সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি।
আর তাই বাংলাভাষার সমমর্যাদার দাবিতে পূর্ব বাংলায় আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। আন্দোলন দমনে পুলিশ ১৪৪ ধারা জারি করে ঢাকা শহরে মিছিল, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করার দাবি জানায় ছাত্ররা। ওইদিন বিকেল ৩টায় পুলিশের গুলিবর্ষণে একের পর এক তরুণ তাজা প্রাণ রাজপথে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। সেদিন কতজন তরুণ শহীদ হয়েছিলেন, সে হিসাব আজও অজানা।
এরপর পথ পরিক্রমায় রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। সেই পথ ধরেই শুরু হয়েছিল বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরে নয় মাসব্যাপী স্বাধীনতা যুদ্ধ। ভাষার জন্য বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি পায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। এদিন ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে।
বাংলা ভাষার ইতিহাসকে তুলে ধরতে ভাষা শহীদদের স্মরণে ও তাদের প্রতি সম্মান জানাতে দেশের বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভ।
বায়ান্নর একুশে ফেব্রুয়ারির রক্তাক্ত প্রহরের দুই দিন পর ২৩ ফেব্রুয়ারি রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা পরিকল্পনা ছাড়াই তৈরি করেন প্রথম শহীদ মিনার। যা একরাতের মধ্যেই সম্পূর্ণ হয়েছিল। শহীদ মিনারটি ছিল ১০ ফুট উঁচু ও ৬ ফুট চওড়া। ২৪ ফেব্রুয়ারি সকালে শহীদ শফিউরের পিতা অনানুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন।
বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার পর ১৯৫৭ সালে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয়। মূল শহীদ মিনারের নকশা করেন ভাস্কর হামিদুজ্জামান।
১৯৫৮ সালে ফিল্ড মার্শাল আইয়ুব খান পাকিস্তানে সামরিক আইন জারির পর কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল আযম খানের আমলে এর নির্মাণ কাজ পুনরায় শুরু করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত একটি কমিটি শহীদ মিনারের নির্মাণ কাজ তত্ত্বাবধায়ন করে।
নির্মাণ কাজ শেষে ১৯৬৩ খ্রিষ্টাব্দের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম নতুন শহীদ মিনার উদ্বোধন করেন।
শিল্পী জাহানারা পারভীনের তৈরি এক মায়ের কোলে শায়িত ছেলে এবং তার পেছনে স্লোগানরত এক ব্যক্তি এমনই আরেকটি প্রতিকৃতি ‘অমর একুশ’ ভাস্কর্য। এর অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পাশে। ১৯৯১ সালের ২১ ফেব্রুয়ারি ভাস্কর্যটি প্রথম উদ্বোধন করা হয়। ‘অমর একুশ’ ভাস্কর্যটি বাঙালিকে স্মরণ করিয়ে দেয় বাংলা ভাষা আন্দোলন। ভাস্কর্যটি বাংলাদেশের ভাষা আন্দোলনের স্মৃতিমূলক ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম।
ভাষা শহীদদের সম্মানে তৈরি আরেকটি প্রতিকৃতি ‘মোদের গরব’ ভাস্কর্য। অবস্থান রাজধানীর বাংলা একাডেমীর আঙিনায়। ২০০৭ সালের ফেব্রুয়ারির ১ তারিখে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ড. ফখরুদ্দীন আহমদ অমর একুশে গ্রন্থমেলায় ভাস্কর্যটি উদ্বোধন করেন। ভাস্কর্যটির নকশা ও নির্মাণকারক খ্যাতিনামা ভাস্কর শিল্পী অখিল পাল। ভাষা শহীদ আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, শফিউর রহমান এবং আবুল বরকতের ধাতব মূর্তিতে এটি গড়ে তোলা হয়েছে। মূর্তিগুলোর পেছনে একটি উঁচু দেয়াল রয়েছে।
একুশের মাসের সবচেয়ে বড় কর্মযজ্ঞ মাসব্যাপী বইমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার। ওইদিন বিকালে বাংলা একাডেমিতে এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে নানা কর্মসূচি। কেন্দ্রীয় শহীদ মিনার আবার হয়ে উঠবে নানান সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখর। এই মুখরতার মাঝে বিরাজমান রয়েছে একুশের শহীদদের প্রতি সম্মান জানানো আর শোকের আবহ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!