আগামী ৯ মার্চ পটুয়াখালী পৌরসভা নির্বাচন। হাতে সময় আছে মাত্র ২দিন। তাই সকাল থেকে রাত পর্যন্ত কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। উন্নত ও আধুনিক পৌরসভা নির্মাণে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। কিন্তু এরই মধ্যে জানা গেলো, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ায় কর্মীদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে বর্তমান মেয়র মহিউদ্দিনের ক্যাডাররা।
মেয়রপ্রার্থী ডা. মোহাম্মদ শফিকুল ইসলামের মোবাইল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তৌহিদ নামে এক কর্মীর বাড়ি গিয়ে মাথা কেটে আলাদা করে ফেলার হুমকি দিয়েছেন বর্তমান মেয়র ও মেয়রপ্রার্থী মহিউদ্দিনের ক্যাডার বাহিনী।
তৌহিদের স্ত্রী বলেন, 'মহিউদ্দিনের লোকজন বাসায় এসে বলেন- নির্বাচনে আর দুইদিন আছে। মোবাইলের ক্যাম্পেইনে যেন আর তৌহিদরে না দেখি। এরপর যদি ও ডাক্তরের ক্যাম্পেইনে যায় তাহলে ওর ভাঙা পা আরও ভেঙে দেবেন সঙ্গে গলা কেটে আলাদা করে ফেলবেন।'
তৌহিদকে বাসায় না পেয়ে স্ত্রীকে হুমকি দেয় মহিউদ্দিনের লোকজন।
বিষয়টি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন মেয়রপ্রার্থী শফিকুল ইসলাম। তিনি বলেন, পুটয়াখালীর ভোটাররা যাকে পছন্দ করবে তার পক্ষে কাজ করবে, মূল্যবান ভোট দেবে- এটা তার অধিকার। আর আমার পক্ষে কাজ করায় যদি প্রতিপক্ষ ঘাবড়ে যায় তাহলে বুঝতে হবে তার জনসমর্থন নাই। পরাজয়ের ভয়ে তারা এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি স্পষ্ট নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। নির্বাচন কমিশনে আমরা অভিযোগ দায়ের করেছি।
পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী থাকলেও, মূল লড়াইয়ের আভাস মিলছে সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম এবং বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদের মধ্যে।
০
প্রতিদ্বন্দ্বীর পক্ষে কাজ করায় প্রাণনাশের হুমকি দিলো মহিউদ্দিনের ক্যাডাররা