শুভেচ্ছা ব্যানার তৈরির জন্য গ্রাফিক্স ডিজাইনারের কাছে ধর্না দেয়ার দিন শেষ। অপেক্ষা করতে হবে না আর ঘণ্টার পর ঘণ্টাও। এখন মাত্র ৫ সেকেন্ডেই তৈরি করা যাবে ‘স্বাধীনতা দিবসের’ শুভেচ্ছা ব্যানার। শুধু বাংলাদেশ নয়, বিশ্বে প্রথম এই সুবিধা নিয়ে এসেছেন আইটি সেবাখাতের প্রতিষ্ঠান ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক এইদিনের সম্পাদক ও প্রকাশক তৌহিদ হোসেন।
সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে তৈরি
(towhidhossain.com) ওয়েবসাইট থেকে যে কেউ নিজের ছবি যুক্ত করে মাত্র ৫ সেকেন্ড বানিয়ে ফেলতে পারবেন ডিজিটাল ব্যানার। এক্ষেত্রে সেখানে থাকা নমুনার যে কোন একটিতে ক্লিক করলে চোখের পলকেই তৈরি হয়ে যাবে আকর্ষণীয় ব্যানার।
এ সম্পর্কে তৌহিদ হোসেন বলেন, বিভিন্ন জাতীয় দিবস কিংবা নির্বাচন এলে মানুষ ডিজিটাল ব্যানার বানাতে চান। কিন্তু এক্ষেত্রে তাদেরকে গ্রাফিক্স ডিজাইনারের কাছে যেতে হয়। এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে ও তাদের সময় বাঁচাতেই আমার এই ক্ষুদ্র চেষ্টা। আর এজন্য ব্যয় করতে হবে না একটি টাকাও। সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র ইন্টারনেট ও নিজের মোবাইল দিয়েই বানানো যাবে এই ব্যানার। একজন ব্যক্তি চাইলে বানাতে পারবেন একাধিক ব্যানারও। আশা করছি, এটা সবার উপকারেই আসবে।
তিনি আরও বলেন, মানুষ এখন সামাজিক মাধ্যমেই বেশি সক্রিয়। সামাজিক মাধ্যমেই নিজেদের মতামত বেশি প্রকাশ করে। এক্ষেত্রে এই ওয়েবসাইটে বানানো ব্যানার কার্যকরী ভূমিকা রাখতে পারে। তাছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই উদ্যোগ একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমার বিশ্বাস। একই সাথে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।