ঈদে নিজের পরিচিত মানুষকে শুভেচ্ছা জানাতে চান সবাই কিন্তু প্রয়োজনীয় দক্ষতার অভাব অথবা সময়ের অভাবে অনেকেই তা আর বাস্তবে রূপ দিতে পারেন না । এখন আর গ্রাফিক্স ডিজাইনারের কাছে ধর্না দিতে হবে না। অপেক্ষা করতে হবে না আর ঘণ্টার পর ঘণ্টা। এখন মাত্র ৫ সেকেন্ডেই তৈরি করা যাবে ঈদের শুভেচ্ছা ব্যানার। ফের এ ধরনের ব্যতিক্রমী সুবিধা নিয়ে এসেছেন আইটি সেবা-খাতের প্রতিষ্ঠান ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক এইদিনের সম্পাদক ও প্রকাশক তৌহিদ হোসেন।
সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে তৈরি (
http://towhidhossain.com) ওয়েবসাইট থেকে যে কেউ নিজের ছবি যুক্ত করে মাত্র ৫ সেকেন্ড বানিয়ে ফেলতে পারবেন ‘ঈদের শুভেচ্ছা’ সংবলিত ডিজিটাল ব্যানার। এক্ষেত্রে সেখানে থাকা নমুনার যে কোন একটিতে ক্লিক করলে চোখের পলকেই তৈরি হয়ে যাবে আকর্ষণীয় ব্যানার।
এ সম্পর্কে তৌহিদ হোসেন বলেন, এর আগেও এ ধরনের ক্যাম্পেইন করে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতেই এবারের ঈদের শুভেচ্ছা ব্যানার তৈরির এই ক্যাম্পেইন চালু থাকবে। ডিজিটাল বাংলাদেশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ায় আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, মানুষ এখন সামাজিক মাধ্যমেই বেশি সক্রিয়। সামাজিক মাধ্যমেই নিজেদের মতামত বেশি প্রকাশ করে। বাস্তবতা হলো বিভিন্ন জাতীয় দিবসে মানুষ ডিজিটাল ব্যানার তৈরি করতে চান। কিন্তু এক্ষেত্রে তাদেরকে গ্রাফিক্স ডিজাইনারের কাছে যেতে হয়। এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে ও তাদের সময় বাঁচাতেই আমার এই ক্ষুদ্র চেষ্টা। আর এজন্য ব্যয় করতে হবে না একটি টাকাও। সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র ইন্টারনেট ও নিজের মোবাইল দিয়েই বানানো যাবে ‘ঈদের শুভেচ্ছা’ ব্যানার। একজন ব্যক্তি চাইলে বানাতে পারবেন একাধিক ব্যানারও। আশা করছি, এটি সবার উপকারে আসবে।