১৭ মার্চ, ১৯২০। বাবা-মায়ের কোল আলোকিত করে ধরণীতে আসেন শেখ মুজিব নামের এক উজ্জ্বল নক্ষত্র। বাবা শেখ লুৎফর রহমান এবং মা সায়েরা খাতুন আদর করে তাকে ডাকতে থাকেন ‘খোকা’ নামে। সেই খোকাই ধীরে ধীরে হয়ে ওঠেন টুঙ্গিপাড়ার মিয়া ভাই, মুজিব ভাই, শেখ সাহেব, পরে বঙ্গবন্ধু। আজ হাজার বছরের সেই শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী। দিনটিতে দেশে জাতীয় শিশু দিবসও পালিত হয়।
জন্মদিনে বজ্রকণ্ঠ ও রাজনীতির এই কবিকে নানাজন নানাভাবে স্মরণ করবে। কিন্তু এসবের ভিড়ে একটি কথাই কেবল ধ্রুব সত্য, তিনি না জন্মালে আমরা বাংলাদেশ পেতাম না। যার প্রমাণ আমরা ৫২, ৬৬, ৬৯ ও ৭১ সালে পেয়েছি। বিশেষ করে ৭১ সালের ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ, আজও এখনও আমাদের আন্দোলিত করে। উদ্বুদ্ধ করে অন্যায়ের কাছে মাথা নত না করতে।
বাঙালি জাতির মুক্তির জন্য ইতিহাসের এই রাখাল রাজা নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। তাই যতবারই তিনি মানুষের অধিকার আদায়ের কথা বলেছেন, ততবারই চলে গিয়েছেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। তবুও তিনি দমে যাননি। মূলত তার দেয়া স্বাধীনতার সেই উদাত্ত আহ্বান, ‘যার যা কিছু আছে’, তাই নিয়ে বাঙালি শত্রুর মোকাবিলা করতে উদ্বুদ্ধ হয়েছিল বলেই টানা ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আসে কাঙ্ক্ষিত স্বাধীনতা। আসে ১৬ই ডিসেম্বর।
কিন্তু কিছুদিন না যেতেই পাকিস্তানি ও তাদের এদেশীয় দোসররা আঁকে ষড়যন্ত্রের নতুন ছক। ঘটে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে ন্যাক্করজনক ঘটনা, ৭৫’র ১৫ আগস্ট ট্র্যাজেডি। সপরিবারে নিহত হন জাতির পিতা। কিন্তু ষড়যন্ত্রকারীরা হয়তো জানতো না, শেখ মুজিবের রক্ত ধানমন্ডির ৩২ নম্বর থেকে ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। কারণ, মুজিব মানেই লাল-সবুজের বাংলাদেশ।
তাই যতদিন বাংলা ও বাংলাদেশ থাকবে, পাখিরা গাইবে গান, ততদিন রবে শেখ মুজিবের স্মৃতি ও অবদান অম্লান। সেই সঙ্গে কবি সৈয়দ শামসুল হকের
সেই কবিতার মতো আমরাও কণ্ঠ মিলিয়ে বলবো- এই ইতিহাস ভুলে যাবো আজ, আমি কী তেমন সন্তান?/যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান।
স্যালুট, হে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি। আপনি না থেকেও আমাদের মাঝে ভীষণভাবে বিরাজমান। থাকবেনও আজীবন।
জন্মদিনে আপনার প্রতি অতল শ্রদ্ধা।
লেখক: প্রকাশক ও সম্পাদক, দৈনিক এইদিন

০